শিরোনাম
◈ প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্ব কার, জানালো সরকার ◈ এক মাসে সুশাসনের বার্তা: জনআস্থায় এগোচ্ছে সরকার ◈ ‘লঞ্চের নির্ধারিত ভাড়ার থেকেও ১০ শতাংশ কমিয়েছে সরকার’ ◈ ইরান থেকে ২৫০ বাংলাদেশিকে ফেরাতে সরকারের উদ্যোগ ◈ যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলায় শীর্ষ নেতাদের মৃত্যু, কড়া বার্তা ইরানের ◈ দুইটি আসনের প্রার্থীদের খরচের সীমা জানাল ইসি ◈ ‘দুই কেজি চাল দেওয়ার কারণ জানতে চাইলে চেয়ারম্যান আমারে গলা ধরে ধাক্কা দেয়’ ◈ নরসিংদীর ডিকশনারি থেকে চাঁদাবাজি শব্দটি মুছে ফেলতে চাই বলা অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি ◈ ইরান এতগুলো দেশে প্রতিশোধমূলক হামলা চালাবে ভাবিনি, আমরা হতবাক: ট্রাম্প ◈ যেসব এলাকায় বুধ ও বৃহস্পতিবার খোলা থাকবে ব্যাংক

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২০, ০৪:০৮ সকাল
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০২০, ০৪:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শ্রীলঙ্কা সফর স্থগিত হওয়ায় খুব শিগগিরই ঘরোয়া ক্রিকেট চালু করতে চান বিসিবি সভাপতি

নিজস্ব প্রতিবেদক: [২] শ্রীলঙ্কা সরকারের কড়া বিধিনিষেধের কারণে আপাতত সে দেশটিতে সফরের সিদ্ধান্ত বাতিল করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আর তাই এ সময়ে ঘরোয়া ক্রিকেট চালু করতে চায় তারা। স্থানীয় ক্রিকেটারদের তিন-চারটি ভাগ করে একটি টুর্নামেন্ট আয়োজনের চিন্তা ভাবনা করা হচ্ছে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

[৩] সোমবার বিসিবি কার্যালয়ের সামনে ঘরোয়া ক্রিকেট ফেরার সম্ভাবনার কথা জানিয়ে বিসিবি সভাপতি বলেন, আসলে করোনা পরিস্থিতি তো আমাদের দেশে একেবারে ভালো হয়ে যায়নি যে আমরা এখনই সব শুরু করতে পারবো। তবে আমরা খেলা (ক্রিকেট) শুরু করছি। আপাতত আমাদের এখন ক্যাম্প তো চলছেই। আবার শুরু হচ্ছে জাতীয় দলের ক্যাম্প। এরপর আবার প্রস্তুতি ম্যাচ খেলবে ওরা তিনটি। প্রস্তুতি ম্যাচের পর পরই আমরা ঘরোয়া ক্রিকেট শুরু করতে যাচ্ছি।

[৪] আর নিয়মে আসর হবে তারও কিছু ধারণা দিয়েছেন পাপন। তিনি বলেন, আমরা চিন্তাভাবনা করছি যে পাঁচ-ছয়টি দল নিয়ে প্রথমে খেলার জন্য। ছয়টি দল হলে ৯০ জন খেলোয়াড়। আবার এমনও হতে পারে আমাদের জাতীয় দল, এইচপি, অনূর্ধ্ব-১৯ ওদেরকে নিয়ে আমরা তিন-চারটি দল বানিয়ে ফেলতে পারি। এদের মধ্যে একটি প্রতিযোগিতা হতে পারে, কিংবা ওদের মধ্যে একটা টুর্নামেন্ট আয়োজন করলাম। যেখানে বিসিবি স্পন্সর থাকবে। এই দুটির একটি আমরা করে ফেলবো।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়