শিরোনাম
◈ ৫০ বছরের কম বয়সীদের মধ্যে ৭ ধরনের ক্যানসার বাড়ছে, গবেষণায় উদ্বেগজনক তথ্য ◈ মেসির বিদায়ী ম্যাচেও কেলেঙ্কারি, এএফএর বিরুদ্ধে ‘অর্থলোভী’ কর্মকাণ্ডের অভিযোগ! ◈ বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে নাঃখাদ্যমন্ত্রী ◈ এক বছরে নতুন করে দরিদ্র বেড়েছে প্রায় ২১ লাখ বাংলাদেশি, চাকরি হারাচ্ছেন নারীরা ◈ সরকারি কলেজের বিসিএস শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত, জারি নতুন নির্দেশনা ◈ প্রতিটি শিশুর প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীলতার সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জোর করে পদত্যাগে স্বাক্ষরের অভিযোগ ◈ ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে অযোগ্য হতে পারেন: মার্কিন দূতাবাস ◈ ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে নতুন নির্দেশনা, জেনে নিন বুকিংয়ের নিয়ম ◈ খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২০, ১১:১৫ দুপুর
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০২০, ১১:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিরুষ্কাকে নিয়ে গাভাসকারের ‘কুরুচিকর’ মন্তব্যে কড়া প্রতিবাদ অনুষ্কার

রাশিদুল ইসলাম : [২] বৃহস্পতিবার কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন পাঞ্জাবের অধিনায়ক লোকেশ রাহুলের দুটি সহজ ক্যাচ ছাড়েন বিরাট। একটি ৮৩ রানের মাথায় ও অন্যটি ৯০ রানের মাথায়। শেষ পর্যন্ত ১৩২ রান করেন রাহুল। তার জেরে ২০৬ রান তোলে পাঞ্জাব। জবাবে ব্যাট করতে নেমে ব্যাট হাতেও ব্যর্থ হন বিরাট। ৫ বল খেলে মাত্র ১ রানে শেলডন কট্রেলের বলে আউট হন বিরাট। টাইমস অব ইন্ডিয়া

]৩] এসময় কমেন্ট্রি বক্সে গাভাসকার বলেন, লকডাউনে তো উনি ৯বিরাট) শুধুমাত্র অনুষ্কার বলেই প্র্যাকটিস করেছেন। গাভাসকারের এই মন্তব্যেই চটেছেন সবাই।

[৪] অনুষ্কা ইনস্টাগ্রামে লিখেছেন, মিস্টার গাভাসকার আপনার বক্তব্য খুবই কুরুচিকর। কিন্তু আমি চাইব আপনি একজন ক্রিকেটারের পারফরম্যান্সের জন্য কেন তার স্ত্রীকে টেনে আনার ব্যাখ্যা দেবেন। আমি নিশ্চিত এত বছর আপনি প্রত্যেক ক্রিকেটারের ব্যক্তিগত জীবনকে সম্মান জানিয়েছেন। তাহলে আপনার কি মনে হয় না আমরাও সেই সম্মান পেতে পারি?

[৫] অনুষ্কা আরও বলেন, আমি নিশ্চিত আমার স্বামীর পারফরম্যান্সকে ব্যাখ্যা করতে অনেক শব্দ আপনি ব্যবহার করতে পারতেন। কিন্তু তাও আপনি আমার নাম টেনে আনলেন। তার কি দরকার ছিল? ২০২০ সালেও কিছু বদলায়নি। আমার স্বামীর পারফরম্যান্সের জন্য আর কতদিন আমাকে টেনে আনা হবে? গাভাসকার জেন্টলম্যান্স গেমে আপনি একজন কিংবদন্তি। কিন্তু আপনার এই মন্তব্য শোনার পরে আমার মনের কথা আমি জানালাম।

  • সর্বশেষ