শিরোনাম
◈ একের পর এক ফ্লাইট বাতিল, আর্থিক ক্ষতির মুখে এভিয়েশন খাত ◈ ভারত থেকে কেনা ২০০ রেলকোচের প্রথম চালানে এলো ১৮টি ◈ ক্ষমা চেয়েও রক্ষা নেই ইনফান্তিনোর, ফিফা কাউন্সিলের কাঠগড়ায় সভাপতি ◈ বিশ্বব্যাংকের সঙ্গে ৫ বছরের উন্নয়ন চুক্তি করছে বাংলাদেশ, ২-৩ সপ্তাহের মধ্যে চূড়ান্ত বৈঠক ◈ কুমিল্লায় যুবদল নেতাকে কাউসারকে কুপিয়ে হত্যা ◈ ব্যাংককে আইএমএফ- বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিক্ষোভ, ঋণ বাতিল ও ধনীদের ওপর কর আরোপের দাবি ◈ ১৫ ঘণ্টা পর মুক্তি পেলেন কুমিল্লা সীমান্তে বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্য ◈ হিলারি ক্লিনটনের হাত থেকে মর্যাদাপূর্ণ পুরস্কার পেলেন ড. ইউনূস, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি ◈ বিমানবন্দরে স্যুটকেসে শ্যাম্পু-ক্রিমের বোতলে মিলল ৯২টি জীবিত সাপ-টিকটিকি, মেক্সিকান নাগরিক আটক ◈ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আগ্রহ দেখাল নেদারল্যান্ডস, চীনের পর নতুন সম্ভাবনা বাংলাদেশের সামনে

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২০, ০৯:২৫ সকাল
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০২০, ০৯:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যবিপ্রবিতে আরো ১৮ জনের কোভিড শনাক্ত

রহিদুল খান : [২] যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টারের পরীক্ষায় তিন জেলার আরো ১৮টি নমুনা পজেটিভ ফল দিয়েছে। বৃহস্পতিবার রাতে পরীক্ষা শেষে শুক্রবার সকালে এই ফল প্রকাশ করা হয়।

[৩] বিশ্ববিদ্যালয়ের এনএফটি বিভাগের চেয়ারম্যান ও পরীক্ষণ দলের সদস্য ড. শিরিন নিগার জানান, এদিন তাদের ল্যাবে সন্দেহভাজন করোনা রোগীদের শরীর থেকে নেওয়া মোট ১২৭টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১০৯টি নেগেটিভ ফল দেয়।

[৪] এদিন যশোর জেলার ৮৬টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে দশটি পজেটিভ ফল দিয়েছে।

[৫] এছাড়া মাগুরার ৩২টি নমুনা পরীক্ষা করে ছয়টি এবং নড়াইলের নয়টি নমুনা পরীক্ষা করে দুটি পজেটিভ ফল পাওয়া যায়।

[৬] স্বাস্থ্য বিভাগের হিসেব মতে, বৃহস্পতিবার বিকেল পাঁচটা পর্যন্ত যশোর জেলায় মোট তিন হাজার ৮২৯ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে। এদের মধ্যে দুই হাজার ৭৯৪ জন সুস্থ হয়ে উঠেছেন। মারা গেছেন ৪৫ জন। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ