শিরোনাম
◈ ইরানে হামলায় গ্যাস সংকটে পড়বে বাংলাদেশ! ◈ রাস্তায় কোনো ডিসিপ্লিন নেই, বাহিরের মানুষ পারলে আমরা কেন পারবো না: প্রধানমন্ত্রী(ভিডিও) ◈ আমাদের রাজনীতি হবে মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য: প্রধানমন্ত্রী ◈ ইরানের প্রাথমিক বিদ্যালয়ে ইসরায়েলের হামলা, নিহত বেড়ে ৪০ ◈ ঈদে বাসের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা ◈ বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট স্থগিত ◈ ফায়ার সার্ভিসের ৮ পরামর্শ ভূমিকম্পের সময় সুরক্ষিত থাকতে  ◈ ঈদযাত্রা হবে স্বস্তির ও নিরাপদ, সব প্রস্তুতি সম্পন্ন: শেখ রবিউল আলম ◈ কাতারে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের বিশেষ সতর্কবার্তা ◈ সরকারের জরুরি চিঠি সব মন্ত্রণালয়ে

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২০, ০৩:৩৬ রাত
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২০, ০৩:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনার উপসর্গ নিয়ে আইসোলেশনে দুই টাইগার পেসার

রাহুল রাজ: [২] শ্রীলঙ্কা সফর নিয়ে ধোঁয়াশার মধ্যেই চলছে টাইগারদের অনুশীলন। ২৭ সদস্যের দলের বেশির ভাগই এখন অনুশীলন শুরু করেছেন। কিন্তু এখনই অনুশীলন করতে পারেননি জাতীয় দলের দুই পেসার আবু জায়েদ রাহী ও এবাদত হোসেন।

[৩] তাদের দুজনেই দেখা গিয়েছে করোনা উপসর্গ। যার কারণে আইসোলেশনে আছেন দুজনেই। ইতিমধ্যেই তাদের তিনবার করোনা টেস্ট করানো হয়েছে। পুরোপুরি নিশ্চিত হওয়ার জন্যে চতুর্থবারও করা হবে কোভিড-১৯ টেস্ট। আগামী ২৫ সেপ্টেম্বর পাওয়া যাবে তাদের করোনা টেস্টের রিপোর্ট।

[৪] এদিকে প্রথম দফায় করোনা টেস্টে পজিটিভ হয়েছিলেন সাইফ হাসান। তবে তৃতীয় দফায় তার কোভিড-১৯ টেস্টে নেগেটিভ হয়েছেন। যার কারণে মুক্ত হয়েছেন জাতীয় দলের ওপেনার সাইফ হাসান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়