শিরোনাম
◈ পাকিস্তান, ইংল্যান্ড ও শ্রীলঙ্কা‌কে নিয়ে ত্রিদেশীয় সিরিজ ১৮ অ‌ক্টোবর শুরু  ◈ দখলমুক্ত ফুটপাত, কমছে যানজট : নতুন রূপে ফিরছে রাজধানী ◈ মহাসড়কে ডাকাতের দৌরাত্ম্য, রাত নামলেই আতঙ্ক ◈ যুক্তরাষ্ট্রের ‘মাদার অব অল বোম্বস’ ইরানে ফেলার পরিকল্পনা, কতটা ভয়ংকর এই বোমা? ◈ একদিনে যে তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ পায়রা বন্দরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের পথ সুগম, আন্ধারমানিক সেতুর ডেক নির্মাণ সম্পন্ন ◈ সাগরে ভাসছে হাজার হাজার আইফোন ১৮! জেলেদের হাতে কোটি টাকার ‘ধন’ (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের নিরাপত্তা জোরদারের নির্দেশ তারেক রহমানের, থাকছে বিশেষ প্রটোকল ◈ সাফে জাতীয় দলের জার্সিতে রোনান সু‌লিভান, সরাসরি অভিষেকের অপেক্ষা ◈ নেত্রকোনায় দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২০, ০৮:১৮ সকাল
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২০, ০৮:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মহামারীর চ্যালেঞ্জ মোকাবিলায় ট্রাম্প ব্যর্থ : বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক : চ্যালেঞ্জ মোকাবিলায় রিপাবলিকানরা সব সময় ব্যর্থতার পরিচয় দিয়ে আসছে বলে মন্তব্য করছেন ডেমোক্র্যাটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন।

সোমবার উইসকনসিনে দেওয়া এক ভার্চুয়াল বক্তৃতায় তিনি বলেন, বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এর ব্যতিক্রম নন। কারণ তিনি চলমান মহামরি চ্যালেঞ্জ মোকাবেলায় পুরোপুরি ব্যর্থ হয়েছেন।

বাইডেনের অভিযোগ, প্রেসিডেন্টের ব্যর্থতার কারণে দেশে করোনায় মৃত্যুর সংখ্যা ২ লাখ ছাড়িয়েছে। এমনকি প্রেসিডেন্ট ট্রাম্প ফেইস মাস্ক ব্যবহার করে মার্কিনিদের আরো সচেতন করতে পারতেন বলেও মনে করেন তিনি। এর মাধ্যমে মাস্ক বিক্রিও আরো বাড়তো বলে জানান বাইডেন।

এদিকে, চলতি সপ্তাহের শেষে তার মনোনীত সুপ্রিম কোর্টের বিচারপতির নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ৩ নভেম্বরের নির্বাচনের আগে সিনেটে সেই প্রার্থীকে চূড়ান্ত করতে রিপাবলিকান সিনেটরদের প্রতি আহ্বান জানান তিনি।

  • সর্বশেষ