শিরোনাম
◈ গাজায় একদিনে ইসরায়েলি হামলায় ৩২ ফিলিস্তিনি নিহত ◈ সৌদি আরবে ১৭ হাজার রোহিঙ্গাকে পাসপোর্ট হস্তান্তর, আরও ৫১ হাজারের প্রক্রিয়া চলছে ◈ উচ্চকক্ষ ও নিম্নকক্ষ কী? কেন এই নতুন কাঠামো ও কার কত ক্ষমতা?  ◈ স্কুলের দাওয়াত ঘিরে সংঘর্ষে রণক্ষেত্র ভাঙ্গা, মহাসড়ক বন্ধ, আহত অর্ধশত ◈ ভোটের মাধ্যমে গণতন্ত্রকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে হবে: তারেক রহমান ◈ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জাতির জীবনে মাইলফলক: ইসি সানাউল্লাহ ◈ ১২ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে স্বর্ণের দামে বড় উত্থান ◈ যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী দেশে দেশে ছড়াতে পারে, বিজ্ঞানীদের সতর্কতা ◈ দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমিয়েছে সরকার ◈ কর্মী সংকটে হুমকির মুখে ব্রিটেনের ব্রিটিশ-বাংলাদেশি মালিকানাধীন ‘ইন্ডিয়ান’ রেস্টুরেন্ট শিল্প

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২০, ০৭:০০ সকাল
আপডেট : ২১ সেপ্টেম্বর, ২০২০, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভিয়েতনাম ও কাতার ফেরত ৮৩ প্রবাসীকে মুক্তি দিতে রুল জারি

নূর মোহাম্মদ : [২] এ সংক্রান্ত রিটের প্রেক্ষিতে সোমবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল অালমের বেঞ্চ এ রুল জারি করেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশের আইজিসহ সংশ্লিষ্টদেরকে দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

[৩] কোভিডের কারনে ভিয়েতনাম থেকে ৮১ ও কাতার থেকে ২ জন প্রবাসী শ্রমিক দেশে ফিরলে তাদের কোয়ারিন্টিনে রাখা হয়। পরে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে তাদের ৫৪ ধারায় ১ সেপ্টেম্বর থেকে আটক রাখা হয়।

[৪] শ্রমিকদের কথা বিবেচনা করে গত ১৩ সেপ্টেম্বর হাইকোর্টের আইনজীবী সালাউদ্দিন রিগান জনস্বার্থে রিট দায়ের করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়