শিরোনাম
◈ ভারতীয় ক্রিকেট বো‌র্ডের কথায় উঠ‌বস আইসিসির: সাইমন হার্মার ◈ অবৈধভাবে মানব পাচারের অভিযোগে প্রথমবার বাংলাদেশি প্রতিষ্ঠানের ওপর ব্রিটিশ নিষেধাজ্ঞা! ◈ মার্কিন প্রস্তাব পর্যালোচনা করছে ইরান, ট্রাম্প বলছেন ‘যুদ্ধ বেশিদিন চলবে না’ ◈ অনিশ্চয়তায় বিজয়ের সরকার গঠন: তামিলনাড়ুতে পুনর্নির্বাচনের দাবি জোহো প্রতিষ্ঠাতা ভেম্বুর ◈ বিপুল অ‌ঙ্কের বকেয়া আদায়ে ফ্রাঞ্চাইজি‌দের আইনি নো‌টিস পাঠা‌লো পিসিবি ◈ পররাষ্ট্রমন্ত্রীর চীন সফরে তিস্তার ওপর বিশেষ গুরুত্ব, কী আছে মহাপরিকল্পনায় ◈ কোথায় হবে আইপিএলের ফাইনাল? সিদ্ধান্তহীনতায় বি‌সি‌সিআই ◈ দেশের ১৮ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ◈ নিজেই গাড়ি চালিয়ে অনুষ্ঠানে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান (ভিডিও) ◈ জ্বালানি সরবরাহ স্থিতিশীল রাখতে ভারতে তেল পরিশোধনের পরিকল্পনা সরকারের

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২০, ০৯:০৪ সকাল
আপডেট : ২১ সেপ্টেম্বর, ২০২০, ০৯:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুশফিক ওয়াদুদ: জামায়াতের ৬০-৭০ বছরের রাজনীতির চেয়ে হেফাজতের সফলতা বেশি

মুশফিক ওয়াদুদ: আমি আপনি অপছন্দ করতে না পারি, কিন্তু স্যোশাল ইনফ্লুয়েন্স, সাংগঠনিক দক্ষতা এবং স্যোশাল চেঞ্জের থিউরি বিবেচনা করলে আহমদ শফী সাহেব নিসন্দেহে সফল ছিলেন। সামাজিক কাঠামোর পরিবর্তনের বড় একটি উদাহরণ, তার হেফাজতের নেতৃত্ব দেওয়ার সময় কাল। ২০১৩ সালের আগে মাদ্রাসা ছাত্র-শিক্ষকদের কোরবানি করা এবং কোরবানির চামড়া বিক্রি করা ছাড়া কোনো সামাজিক গুরুত্ব ছিলো না। মসজিদ কমিটি এবং মাদ্রাসাগুলো ক্ষমতাসীন রাজনৈতিক নেতারাই নিয়ন্ত্রণ করতেন। সেখানে অধিকাংশ ক্ষেত্রে মাদ্রাসা শিক্ষকরা কমিটির অনুগত কর্মচারীর মতোই থাকতেন। সেই চার দেয়ালের মধ্য থেকে মাদ্রাসা ছাত্র শিক্ষকদের পাওয়ার ব্রোকারে পরিণত করেছেন আহমেদ শফী সাহেব। ২০১৩ সালের পর থেকে গুরুত্বপূর্ণ বহু রাজনৈতিক প্রশ্নে হেফাজতের, মাদ্রাসা ছাত্র-শিক্ষকদের প্রবল প্রভাব ছিল। তার মধ্যে হাইকোর্ট থেকে ভাস্কর্য অপসারণ, পাঠ্যবইতে পরিবর্তন এবং কওমি মাদ্রাসার স্বীকৃতি অন্যতম। তারপর ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ভেতরে সেকুলার প্রভাব অনেকটাই খর্ব করতে ভূমিকা রেখেছেন। কওমি মাদ্রাসায় শিক্ষা লাভ করা একজন ধর্মমন্ত্রী হয়েছেন এবং এই ঘটনা ঘটেছে এমন সময়ে যখন এই গ্রুপটির বিরুদ্ধে দেশীয় এবং আন্তর্জাতিক বিরোধিতা ছিল, প্রতিরোধের চেষ্টা ছিল।

বিশেষ করে মিডিয়ার একটি ‘প্রটেকশনিজম’ ভূমিকা আমরা দেখেছি। শফী সাহেব কওমি মাদ্রাসার ছাত্র-শিক্ষকদের দেশের সবচেয়ে প্রভাবশালী ইসলামিস্ট শক্তিতে পরিণত করেছেন। জামায়াত বাংলাদেশের প্রধান ইসলামিস্ট শক্তি এই ন্যারিটিভ চ্যালেঞ্জ করেছেন। রাজনীতি বিমুখ কওমি মাদ্রাসাকে একটি রাজনৈতিক শক্তিতে পরিণত করেছেন। বাংলাদেশে ইসলামিস্টদের মধ্যে জামায়াতের ৬০-৭০ বছরের রাজনীতির চেয়ে হেফাজতের সফলতা বেশি। স্যোশাল ইনফ্লুয়েন্সার হিসেবে, সাংগঠনিক দক্ষতার এবং সামাজ পরিবর্তনের যোগ্যতা হিসেব করলে আহমদ শফী সাহেব মুজাহিদুল ইসলাম সেলিম, মনজুরুল আহসান খান, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু কিংবা বিএনপির মির্জা ফখরুল ইসলামের অথবা জামায়াতের ডা. শফিকুর রহমানের চেয়ে অনেক বেশি দক্ষ। শফী সাহেবের সাংগঠনিক দক্ষতার ১০ ভাগও যদি মুজাহিদুল ইসলাম সেলিম সাহেবের থাকতো তবে দেশের সামাজিক সংগঠন গুলোর যে সমর্থন যারা পান তাতে দেশে এখন সিপিবি ক্ষমতায় থাকতো। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়