শিরোনাম
◈ দুই ইউনিট সচল, রামপালে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড ◈ বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যে গুরুত্বপূর্ণ মোড়ে বাংলাদেশের অর্থনীতি: আমির খসরু ◈ গুলিস্তান-ফুলবাড়িয়ার বাস টার্মিনাল কবে সরছে, জানালেন ডিএমপি কমিশনার ◈ সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান (ভিডিও) ◈ জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী ◈ আর্জেন্টিনার তারকা ফুটবলার পারেদেসের বাড়ি আগুনে পুড়লো ◈ ট্রাম্পের নৈশভোজে তারেক–জুবাইদা: ছবি প্রকাশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ◈ জুয়া কেলেঙ্কারির পর এবার রেফারি নিয়োগে কারসাজি, তুরস্কে ৫ কর্মকর্তা আটক ◈ মুখ খুললেই কি বিপদ? ◈ ছাদের সৌরবিদ্যুৎ জাতীয় গ্রিডে দিচ্ছেন প্রধানমন্ত্রী, ৩ দিনেই ১২শ’ ইউনিট সরবরাহ

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২০, ১০:৫২ দুপুর
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০২০, ১০:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যার মধ্যে নিজের ছায়া দেখতে পাচ্ছেন ডি ভিলিয়ার্স

স্পোর্টস ডেস্ক: [২] ক্রিকেট বিশ্বে এই মুহূর্তে যেসব হার্ড হিটার ব্যাটসম্যানরা রয়েছেন, যাঁরা যে কোনও মুহুর্তে যে কোনও ম্যাচের রঙ বদলে দিতে পারেন, তাঁদের মধ্যে অন্যতম হলেন প্রোটিয়া ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। আন্তর্জাতিক ক্রিকেটের ব্যাটিংয়ের একাধিক রেকর্ড এবিডির দখলে রয়েছে। সেই তিনি ডি ভিলিয়ার্স না কি এবার নিজের উত্তরসূরী খুঁজে পেয়েছেন।

[৩] আরসিবির হয়ে নেটে রীতিমতো ঘাম ঝরাচ্ছেন ডি ভিলিয়ার্স। এবার হয়ত আরসিবি দলে ব্যাটসম্যান ডি’ভিলিয়ার্সের পাশে তাঁকে দেখা যেতে পারে উইকেটরক্ষকের ভূমিকাতেও। নেটে সে ব্যাপারেও প্রচুর ঘাম ঝরাচ্ছেন তিনি।

[৪] সম্প্রতি দুবাই থেকে এক ভিডিও চ্যাটে আসন্ন আইপিএল নিয়ে তাঁর নানা অভিমত ব্যক্ত করলেন এবিডি। সেখানে তরুন অজি উইকেটরক্ষক ব্যাটসম্যান জোস ফিলিপকে প্রশংসায় ভাসিয়ে দেন তিনি।

[৫] ফিলিপসের তাঁর হার্ড হিটিংয়ে এবিডি এতটাই মুগ্ধ যে, তিনি বলেন ‘আমি জোসের মধ্যে নিজের ক্যারিয়ারের ছায়া দেখতে পাই। আমার জীবনের প্রথম দিকে আমি ওর মতন আক্রমনাত্মক ব্যাট করতে ভালোবাসতাম।

[৬] আমাদের আরসিবি দলে এবার বিরাট, মইন, অ্যারন ফিঞ্চদের সাথে জোস ফিলিপের উপস্থিতি দলকে অবশ্যই আলাদা শক্তি যোগাবে। এছাড়াও স্পিন বোলিং বিভাগে চাহাল, জাম্পাদের উপস্থিতি আশা করি আমাদের এবছরের শিরোপা জিততে সহায়ক হবে।’

[৭] এবারের অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টি-২০ লিগ বিগ ব্যাশে প্রায় প্রত্যেক ম্যাচে শুরুতে ব্যাট হাতে ঝড় তুলেছেন ফিলিপ। উইকেটের পেছনেই দারুণ ছিলেন তিনি। যেকারণে তাকে প্রসংশায় ভাসান এবি ডি।-দ্যা নিউজ

 

  • সর্বশেষ