শিরোনাম
◈ ডি‌সেম্ব‌রে হাসিনার প্রত্যাবর্তন: আ.লীগকে রুখতে তৃণমূল নেতা‌দের রাজপ‌থে থাকার নি‌র্দেশ বিএনপির  ◈ প্রতিরক্ষা শিল্পে নতুন সম্ভাবনা, দেশে ফ্রিগেটসহ যুদ্ধজাহাজ নির্মাণের উদ্যোগ ◈ রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই বাণিজ্য বাধা দূর করতে বাংলাদেশ-ভারত বৈঠক ◈ ৭ অক্টোবরের পর মধ্যপ্রাচ্যে কার শক্তি বাড়ল, কার কমল? : আলজাজিরার বিশ্লেষণ ◈ এশিয়া কাপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগা‌নিস্তান ও মাল‌য়ে‌শিয়া ◈ আগামী বছ‌রের ১৮ মার্চ শুরু হচ্ছে পা‌কিস্তান সুপার লি‌গের দ্বাদশ আসর ◈ ৬ মাস নির্বাসনের মুখে ক্রিশ্চিয়া‌নো রোনাল্ডো, ক্ষমা চাইলে কমতে পারে শাস্তি ◈ ‌লিও‌নেল মেসির তিন ছেলেকে ঘিরে আর্জেন্টিনার নতুন স্বপ্ন ◈ এক জোনের অটোরিকশা চলবে না অন্য জোনে : আসছে নতুন নীতিমালা, কতটা কার্যকর হবে? ◈ ডিপি ওয়ার্ল্ডের কাছ থেকে ১২০০ কোটি টাকা ঘুষের অভিযোগ, ‘ইকোনমিক হিটম্যান’ তকমা নিয়ে যা বললেন আশিক চৌধুরী

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২০, ০৯:১৬ সকাল
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০২০, ০৯:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামে কষ্টিপাথরের মূর্তিসহ গ্রেফতার ১

রাজু চৌধুরী: [২] চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানাধীন স্টেশন রোড এলাকায় অভিযান চালিয়ে ৩.৬৯০ কেজি ওজনের একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধারসহ ০১ জন চোরাকারবারী’কে গ্রেফতার করেছে র‌্যাব-৭ চট্টগ্রাম।

[৩] বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সিনিয়র সহকারী পুলিশ সুপার, সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানাধীন হোটেল কমফোর্ট লি. এর উত্তর পাশে ৮৬নং স্টেশন রোড, হামিদ ম্যানশন এর পূর্ব পাশে একটি ভবনের ৪র্থ তলা ভাড়া বাসার ভিতর কতিপয় চোরাকারবারী অবৈধ ভাবে কষ্টি পাথরের মূর্তি ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে।

[৪] উক্ত সংবাদের ভিত্তিতে গত ১৬ সেপ্টেম্বর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে আসামি মো. মফিজ (২৮), পিতা- মৃত নূর মোহাম্মদ, সাং- রফিকপুর, থানা- বেগমগঞ্জ, জেলা- নোয়াখালী’কে আটক করে। তল্লাশী করে আসামির নিজ হেফাজতে থাকা ৩.৬৯০ কেজি ওজনের পুরাকীর্তি কষ্টি পাথরের একটি মূর্তি উদ্ধারসহ আসামি’কে গ্রেফতার করা হয়।

[৫] ব্যাপক জিজ্ঞাসাবাদে সে কষ্টি পাথরের মূর্তি অবৈধ ভাবে বিক্রয়ের জন্য উক্ত স্থানে অবস্থান করছিল বলে স্বীকার করে।

[৬] গ্রেফতারকৃত আসামি এবং উদ্ধারকৃত মূর্তি সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ