শিরোনাম
◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও) ◈ নির্বাচনের জন্য সহায়ক পরিবেশ রয়েছে, চাপ নেই: নির্বাচন কমিশনার মাছউদ ◈ আমি শুনেছি সরকারের একটি মহল কয়েকজনের লিস্ট করেছে তাদের পাশ করাতে হবে : মির্জা আব্বাস  ◈ ২০২৬ সালের হজের ভিসা ইস্যু শুরু কাল থেকে: বড় সিদ্ধান্ত জানাল সৌদি আরব ◈ দাবি না মানলে সৌদি ছাড়তে প্রস্তুত রোনালদো ◈ বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ ইসলাম ◈ গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২০, ১২:০৯ দুপুর
আপডেট : ১৬ সেপ্টেম্বর, ২০২০, ১২:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনাভাইরাসকে নিস্ক্রিয় ও প্রতিরোধ করে এমন অ্যান্টিবডি আলাদা করতে সক্ষম হলেন বিজ্ঞানীরা

আসিফুজ্জামান পৃথিল: [২] যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব পিটার্সবার্গ স্কুল অব মেডিসিনের বিজ্ঞানীরা বলেছেন, তারা ক্ষুদ্রতম অণুজীবের অনুকে (স্মলেস্ট বায়োলজিক্যাল মলিকিউল বা এসবিএম) আলাদা করেছেন। এটি করোনাভাইরাসের রোগ সৃষ্টিকারী ভাইরাসকে পুরোপুরি এবং সুনির্দিষ্টভাবে নিষ্ক্রিয় করে দিতে পারে। সোমবার জার্নাল সেলয়ে প্রকাশিত একটি প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। সেল, টিআরডি

[৩] প্রতিবেদনে বলা হয়, একটি পূর্ণাঙ্গ আকৃতির অ্যান্টিবডির চেয়ে ১০ গুণ ক্ষুদ্র নতুন এই অ্যান্টিবডি। এটা এবি৮ নামের একটি ওষুধ প্রস্তুতিতে ব্যবহার করা হচ্ছে। বিজ্ঞানীদের দাবি যদি সত্যি হয় তাহলে এটা হতে পারে প্রাণঘাতী কোভিড-১৯ চিকিৎসায় কার্যকর একটি ওষুধ।

[৪] জানা গেছে, ট্রায়ালে ইঁদুর ও খরগোস জাতীয় প্রাণীর ওপর কার্যকর প্রতিরোধ গড়ে তুলেছে এই ওষুধ। তবে তা এখনও মানুষের কোষের ওপর প্রয়োগ করা হয়নি। ধারণা করা হয়, এটা কোনো পার্শ্বপ্রতিক্রিয়া সৃষ্টি করবে না মানুষের শরীরে।

[৫] এ বিষয়ে পিটার্সবার্গ এবং ইউপিএমসির ডিভিশন অব ইনফেকশাস ডিজিজেসের প্রধান ও গবেষণাটির সহলেখক জন মেলোর বলেছেন, এবি৮ শুধু কোভিড-১৯ চিকিৎসার থেরাপিতেই কার্যকর এমন নয়। একই সঙ্গে মানুষকে করোনা ভাইরাস সংক্রমণ থেকে প্রতিরক্ষায়ও ব্যবহৃত হতে পারে। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়