শিরোনাম
◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও) ◈ নির্বাচনের জন্য সহায়ক পরিবেশ রয়েছে, চাপ নেই: নির্বাচন কমিশনার মাছউদ ◈ আমি শুনেছি সরকারের একটি মহল কয়েকজনের লিস্ট করেছে তাদের পাশ করাতে হবে : মির্জা আব্বাস  ◈ ২০২৬ সালের হজের ভিসা ইস্যু শুরু কাল থেকে: বড় সিদ্ধান্ত জানাল সৌদি আরব ◈ দাবি না মানলে সৌদি ছাড়তে প্রস্তুত রোনালদো ◈ বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ ইসলাম ◈ গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব

প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২০, ০৯:৪৯ সকাল
আপডেট : ১৩ সেপ্টেম্বর, ২০২০, ০৯:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নারী উদ্যোক্তাদের হেয় করার এরকম ট্রল নিম্নরুচির পরিচয় : ফেসবুকে ‘উই’ ট্রলের বিষয়ে গীতিআরা নাসরীন

দেবদুলাল মুন্না: [২] তিনি আরও বললেন, কোভিড ১৯ এর এই সংকটকালে নানা ধরনের অনলাইন ব্যবসা ও সেবা বিস্তার লাভ করেছে। ‘উই’ যতোটুকু জানি নারী উদ্যোক্তাদের নিয়ে কাজ করছে। একটি নবীন উদ্যোক্তাদের প্ল্যাটফর্মে উদ্যোক্তারা নিজেদের কীভাবে উপস্থাপন করেন এ নিয়ে হঠাৎ ফেসবুকে নানা ধরনের ব্যঙ্গাত্মক উপস্থাপন দেখে আমি ক্ষুব্ধ বোধ করেছি! যদি বিক্রয় পদ্ধতিতে অথবা সেবাদানে কোনো সমস্যা থাকে, তবে এ নিয়ে সমালোচনা হতে পারে। কিন্তু এরকম ট্রল নোংরামি।

[৩] উই গ্রুপ ফেসবুকে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে ২০১৭ সালের ২৫ অক্টোবর। অনলাইনে উদ্যোক্তাদের প্রশিক্ষণ, পণ্য বিক্রির কৌশল শেখানোসহ বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়ার দেশীয় পণ্যের প্ল্যাটফর্ম এটি।

[৪] ‘উই’ গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নাসিমা আক্তার (নিশা)। তিনি পাক্ষিক অনন্যার বছরের আলোচিত নারী ‘অনন্যা শীর্ষদশ ২০১৯’ সম্মাননা পেয়েছেন। তিনি বলেন, সরকারের হাইটেক পার্কসহ বিভিন্ন বিভাগের সঙ্গে কাজ করছে উই। উই সরকারের কোনো নীতিমালা ভঙ্গ করেছে সে ধরনের অভিযোগও কেউ দিতে পারবে না। তাই উই ট্রলে ভয় পায় না।

[৫] প্রায় সাড়ে ৯ লাখ সদস্যের এই গ্রুপে উদ্যোক্তাদের ৮০ শতাংশই নারী। উদ্যোক্তারা উই গ্রুপে নিজেদের পরিচয় দেওয়ার আগে নিজের নাম লিখে তিনি কোন পণ্য নিয়ে কাজ করছেন তা উল্লেখ করেন। এ থেকেই ট্রলের সৃষ্টি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়