শিরোনাম
◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও) ◈ নির্বাচনের জন্য সহায়ক পরিবেশ রয়েছে, চাপ নেই: নির্বাচন কমিশনার মাছউদ

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২০, ০৯:৩৪ সকাল
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০২০, ০৯:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পলাশবাড়ীতে অভিযান চালিয়ে নকল বিড়ি ফ্যাক্টরির সন্ধান, মালামাল জব্দসহ গ্রেপ্তার-৩

আরিফ উদ্দিন: [২] গাইবান্ধার পলাশবাড়ীর পল্লীতে অভিযান চালিয়ে নকল বিড়ি ফ্যাক্টরির সন্ধান বিড়ি প্রস্তুত করণের বিভিন্ন উপকরণ ও মালামাল জব্দসহ তিনজনকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ।

[৩] জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়,গোপন সুত্রে খবর পেয়ে গোয়েন্দা পুলিশের পরিদর্শক এস.আই জহুরুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় কনস্টেবলসহ একটি টীম শুক্রবার দিনগত রাতে উপজেলার ভগবানপুর গ্রামে নকল বিড়ি প্রস্তুতকরণের হোতা বাদশা মিয়ার বসত বাড়ীতে অভিযান চালায়।

[৪] পুলিশ টীম তল্লাশি করে ব্যবহৃত ব্যান্ড রোল, ২ লাখ ৪ হাজার ৭৫০ টি ফিল্টার কিট, ১৫ কেজি গুড়া তামাক, ১ হাজার ২’শ নকল হালিম বিড়ি, বিড়ি তৈরির বিভিন্ন উপকরণ ও সরঞ্জাম জব্দসহ এসময় হাতেনাতে তিনজনকে গ্রেফতার করেন।

[৫] গ্রেফতারকৃতরা হচ্ছেন, উপজেলার বরিশাল ইউনিয়নের ভগবানপুর গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে বাদশা মিয়া (৬০), জেলার গোবিন্দগঞ্জ উপজেলার দঘরিয়া গ্রামের খাজা মিয়ার ছেলে শাহীন (২৭) ও হাকিম মিয়ার ছেলে মন্টু মিয়া (২৬)।

[৬] পলাশবাড়ী থানায় বিশেষ ক্ষমতা আইনে তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে শনিবার তাদের গাইবান্ধা কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। থানা অফিসার ইনচার্জ মাসুদুর রহমান মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়