শিরোনাম
◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও) ◈ নির্বাচনের জন্য সহায়ক পরিবেশ রয়েছে, চাপ নেই: নির্বাচন কমিশনার মাছউদ ◈ আমি শুনেছি সরকারের একটি মহল কয়েকজনের লিস্ট করেছে তাদের পাশ করাতে হবে : মির্জা আব্বাস  ◈ ২০২৬ সালের হজের ভিসা ইস্যু শুরু কাল থেকে: বড় সিদ্ধান্ত জানাল সৌদি আরব ◈ দাবি না মানলে সৌদি ছাড়তে প্রস্তুত রোনালদো

প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০২০, ১২:১৯ দুপুর
আপডেট : ১১ সেপ্টেম্বর, ২০২০, ১২:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শুধু মুখে বা কাগজে-কলমে নয়, বাস্তবেও শিল্পনগরীগুলোতে ওয়ানস্টপ সার্ভিস চালুর নির্দেশ শিল্পমন্ত্রীর

সমীরণ রায় : [২] নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন আরও বলেন, দেশের ৭৬টি বিসিক শিল্পনগরীতে উদ্যোক্তারা যাতে সহজ ও অল্প খরচে দ্রæত শিল্প সংশ্লিষ্ট কার্যকর সেবা পান, সেটি নিশ্চিত করতে হবে। শিল্পখাতে স্থানীয় ও বিদেশি বিনিয়োগ বাড়াতে এক ছাদের নিচে শিল্প স্থাপনের সব ধরনের সেবা দিতে হবে। [৩] তিনি বলেন, গ্রাহক পর্যায়ে প্রত্যাশিত সেবাদানের লক্ষ্যে সরকার ইতোমধ্যে ওয়ানস্টপ সার্ভিস আইন ২০১৮ এর ‘ক’ তফসিলে বিসিককে অন্তর্ভুক্ত করেছে। বিসিকের মাধ্যমে ইতোমধ্যে গ্রাম-গঞ্জে শিল্প কারখানা স্থাপন হয়েছে। দেশের শিল্পখাত জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ স্থান দখল করেছে।

[৪] শিল্পীমন্ত্রী বলেন, করোনার ফলে বাংলাদেশে শ্রম ঘন শিল্প স্থানান্তরের সুযোগ তৈরি হয়েছে। অনেক বিদেশি উদ্যোক্তা প্রতিষ্ঠান এদেশে বিনিয়োগের আগ্রহ দেখাচ্ছে। এ সুযোগ কাজে লাগাতে দেশেই বিশ্বমানের বিনিয়োগ সেবা নিশ্চিত করতে হবে।

[৫] বৃহস্পতিবার বিসিকের ৭৬টি শিল্পনগরীতে ওয়ানস্টপ সেবা চালুর লক্ষ্যে দুই দিনব্যাপী ‘নাগরিক সেবা উদ্ভাবন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনকালে এসব নির্দেশনা দেন তিনি।

[৬] বিসিক পরিচালক (দক্ষতা ও প্রযুক্তি) ড. আব্দুস ছালামের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিসিক চেয়ারম্যান মোসতাক হাসান। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ
  • জনপ্রিয়