শিরোনাম
◈ ইসরায়েলকে ‘শয়তান’ বলায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীকে নেতানিয়াহুর নিন্দা ◈ একাত্তরে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে জামায়াতের নাম বহাল: জামুকা সংশোধন বিল পাস ◈ পুলিশে জেলাভিত্তিক বড় নিয়োগ, কোন জেলায় পদসংখ্যা কত দেখুন তালিকা ◈ দীর্ঘদিন ধরে চলমান অর্থায়নবিহীন ‘জম্বি প্রকল্প’ চিহ্নিত করে সেগুলো বাতিলের উদ্যোগ গ্রহণ করা হয়েছে: সংসদে অর্থমন্ত্রী ◈ জ্বালানি খাতে বর্ধিত ব্যয় মেটাতে বাংলাদেশ ১০০ কো‌টি ডলার চাইবে আইএমএফের কাছে  ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন মোড়, বরফ কি গলবে? ◈ শেরপুরে জামায়াত নেতার মৃত্যু নিয়ে গুঞ্জন, যা জানালেন আমির ◈ ইংল‌্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি পর্বে শেষ দুই ম‌্যাচ খেল‌বে নিউ জিল্যান্ড ও কোস্টা রিকার বিরু‌দ্ধে ◈ ফুটবল লি‌গে আজ আবাহনী-মোহামেডান মু‌খোমু‌খি ◈ ভারতের মাটির নিচে ৫০০ মিলিয়ন টন ‘স্বর্ণের পাহাড়’, তবু খনন হচ্ছে না কেন?

প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২০, ০৭:২৪ সকাল
আপডেট : ১০ সেপ্টেম্বর, ২০২০, ০৭:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কেউ কোন স্থাপনা করলে নিয়মনীতি মেনে করবেন, বললেন প্রধানমন্ত্রী

মনিরুল ইসলাম: [২] জাতীয় সংসদের সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কেউ কোন স্থাপনা করলে নিয়মনীতি মেনে করবেন। যাতে নারায়ণগঞ্জের মসজিদের মতো আর কোন দুর্ঘটনা না ঘটে।

[৩] তিনি তার সমাপনী বক্তব্যের শুরু নারায়ণগঞ্জ মসজিদে নিহতদের আত্নার মাগফেরাত কামনা করেন।

[৪] প্রধানমন্ত্রী বলেন, এ মসজিদটি অননুমোদিত ভাবে নির্মিত হয়েছিল। জায়গাটিও সঠিক ছিলো না। তিতাস গ্যাস লাইনের ওপর নির্মাণ করা হয়।তিনি বলেন, করোনার ভ্যাক্সিন যে দেশ থেকে আগে পাওয়া তা আনার জন্য অর্থ বরাদ্দ করে রেখেছি। যাতে ভ্যাক্সিন এনে করোনা পরিস্থিতির আরও শক্ত ভাবে মোকাবেলা করা যায়।

[৫] তিনি সংসদে সমাপনী বক্তব্যে এসব কথা বলেন। প্রধানমন্ত্রী সংসদে তার সমাপনী বক্তব্য রাখছেন। তিনি বলেন, নবম সংসদ অধিবেশন খুবই গুরুত্বপূর্ণ। ৫ কার্যদিবস চললেও এ অধিবেশনে ৬ টি বিল পাস হয়েছে।

[৬] বৃহস্পতিবার ৯ সেপ্টেম্বর সকাল ১১টায় স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। অধিবেশনে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদেরসহ সরকার ও বিরোধী দলীয় সদস্যরা উপস্থিত ছিলেন। আজ ছিলো চলতি অধিবেশনের ৫ম কার্যদিবস।

[৭] ] সংসদে ' হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় বিল-২০২০' পাস হয়েছে৷ বিলটি উত্থাপন করেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি।

[৮] উল্লেখ্য, গত ৬ সেপ্টেম্বর থেকে চলতি সংসদের নবম অধিবেশন শুরু হয়। করোনা পরিস্থিতির কারণে অধিবেশনে কঠোর স্বাস্থ্য সতর্কতা অনুসরণ করা হয়েছে। শতভাগ স্বাস্থ্যবিধি অনুসরণ করে স্বল্প সংখ্যক সংসদ সদস্য অধিবেশনে অংশ নিচ্ছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়