শিরোনাম
◈ মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর মার্চে ঢাকায় আসছেন ◈ স্পিকার-ডেপুটি স্পিকার নেই, সংসদে প্রথম অধিবেশনে স্পিকার নির্বাচন হবে যেভাবে ◈ সংবিধান সংস্কার পরিষদের সদস্যের শপথ নিয়ে বিতর্ক ◈ বাংলা‌দে‌শের মুস্তাফিজ এই মুহুর্তে সেরা ডেথ ওভার স্পেশালিস্টদের একজন: সামিন রানা ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার কাছে ভার‌তের পরাজ‌য়ে বিতর্কিত বিজ্ঞাপন সরিয়ে নিলো সম্প্রচারকারী স্টার স্পোর্টস  ◈ ৭ মাসে এনবিআরের রাজস্ব ঘাটতি ৬০ হাজার কোটি টাকার বেশি ◈ ৫ আগস্টের পর ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিদের নামে হওয়া মামলা যাচাইয়ের নির্দেশ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ মৃত্যুদণ্ডের দাবিতে হাসিনা–কামালের সাজা বাড়ানোর আপিল শুনানি আজ ◈ রাষ্ট্রদ্রোহের অভিযোগে ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার ঘোষণা ◈ সিটি করপোরেশন আগে, ধাপে ধাপে ইউপি— আসছে নির্বাচনের রোডম্যাপ

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২০, ০৫:২২ সকাল
আপডেট : ০৭ সেপ্টেম্বর, ২০২০, ০৫:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মসজিদে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত পরিবারকে ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে রিট

নূর মোহাম্মদ : [২] নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।

[৩] সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট তৈয়মুর আলম খন্দকার রিটটি দায়ের করেন। ক্ষতিপূরণের পাশাপাশি এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনাও চাওয়া হয়েছে। এছাড়া ধর্মীয় প্রতিষ্ঠানের বিদ্যুত ব্যবস্থা নিয়মিত পরীক্ষা করার নির্দেশনা চাওয়া হয়েছে আবেদনে।

[৪] এর আগে দুর্ঘটনার বিষয়ে প্রকাশিত প্রতিবেদন রোববার আদালতে উপস্থাপন করে ক্ষতিপূরণের নির্দেশ চান তৈমুর আলম খন্দকার। আদালত তাকে লিখিত আবেদন করতে বললে তিনি রিট দায়ের করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়