শিরোনাম
◈ পররাষ্ট্র মন্ত্রী হলেন ড. খলিলুর রহমান ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ড. ইউনূসের শুভেচ্ছা বিনিময় ◈ বুধবার স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ কানাডাকে হা‌রি‌য়ে বিশ্বকা‌পের সুপার এইটে নিউজিল্যান্ড  ◈ ভারত-বাংলাদেশের সীমান্ত এলাকায় জামায়াতের জয় পশ্চিমবঙ্গে কীভাবে দেখা হচ্ছে? ◈ অন্তর্বর্তী অধ্যায়ের অবসান, দেড় বছর পর নির্বাচিত সরকার পেল দেশ ◈ নতুন সরকারের পর ড. ইউনূসের গন্তব্য কোথায়—বঙ্গভবন নাকি প্যারিস? ◈ প্রথমবার এমপি হয়েই তারেক রহমানের মন্ত্রিসভায় স্থান পেলেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান ◈ অস্ট্রেলিয়ার বিদায়, সুপার এইটে জিম্বাবুয়ে ◈ তিনবারের সংসদ সদস্য এ্যানি প্রথমবারের মতো মন্ত্রী হিসেবে শপথ নিলেন

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০২০, ০৫:২২ সকাল
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০২০, ০৫:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিষেধাজ্ঞা উঠে গেলে অস্ত্র রপ্তানি করবে ইরান

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি বলেছেন, তার দেশের ওপর থেকে জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা উঠে গেলে ইরান অস্ত্র রপ্তানি শুরু করবে। আগামী অক্টোবর মাসে ইরানের ওপর থেকে অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যাওয়ার কথা রয়েছে। বাংলাদেশ প্রতিদিন

তেহরান থেকে প্রকাশিত একটি সংবাদপত্রকে দেয়া সাক্ষাৎকারে জেনারেল হাতামি আরো বলেন, বিশ্বের যেসব দেশ অস্ত্র তৈরির দিক দিয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে ইরান তার অন্যতম। দেশটির সামরিক চাহিদার শতকরা ৯০ ভাগ নিজস্ব প্রযুক্তিতে তৈরি করে থাকে বলে তিনি জানান।

জেনারেল আমির হাতামি জোর দিয়ে বলেন, “আমাদের যে পরিমাণ অস্ত্র আমদানি করতে হয় তার চেয়ে নিশ্চিতভাবে বেশি আমরা রপ্তানি করতে সক্ষম হব। অবশ্যই আমরা আমাদের বৈধ অধিকার ব্যবহার করব। যখন আমাদের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠে যাবে তখন আমাদের মিত্রদের কাছে আমরা অস্ত্র রপ্তানি করব।”
২০১৫ সালে ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে যে পরমাণু সমঝোতা সই হয়েছিল। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ২২৩১ নম্বর প্রস্তাব পাসের মধ্যদিয়ে সেই সমঝোতা অনুমোদন করা হয়। প্রস্তাবের একটি ধারায় বলা হয়েছে, ইরান যদি পরিপূর্ণভাবে সমঝোতা বাস্তবায়ন করে তাহলে পাঁচ বছর পর তেহরানের ওপর থেকে অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যাবে। সেই হিসেবে অক্টোবর মাসে ইরানের ওপর থেকে অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যাওয়ার কথা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়