শিরোনাম
◈ বিশ্বের অন্যতম শীর্ষ ধনী শহর সিঙ্গাপুর যে কারণে এখন সবচেয়ে দূষিত! ◈ আশুলিয়ায় ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন, সাড়ে ৩ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে ◈ দত্তকের নামে ঢাকায় শিশু কেনাবেচার রমরমা বাণিজ্য, ছেলে ৩–৫ লাখ টাকায় বিক্রি ◈ স্কুলছাত্রী তাজমিন হত্যা: বিপদ জেনেও কেন ঘটনাস্থলে সিএনজি অটোরিকশা ফেলে যেতে হলো জানা গেল কারণ ◈ ট্রাম্পের পরা স্যুট বাংলাদেশে তৈরি, বিশ্ববাজারে পোশাকশিল্পের সাফল্য আলোচনায়! ◈ ভারতের বাজারে বাংলাদেশি পণ্য রপ্তানিতে বাধা দূর ও অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহারের দাবি বাংলাদেশের ◈ সৌদি আরবে হুথিদের হামলার নিন্দা জানিয়ে রিয়াদের পাশে বাংলাদেশ ◈ নোবেল শান্তি পুরস্কার জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসির সাবেক বিচারকের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ◈ গাজীপুর শ্রীপুরে বিকাশকর্মীদের গুলি করে দুই বস্তা টাকা ছিনতাই, লুট প্রায় আড়াই কোটি টাকা ◈ খাল খননের পাশাপাশি কর্মসংস্থান, আসছে ‘মডেল খাল’ কর্মসূচি

প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০২০, ০৯:১৫ সকাল
আপডেট : ০৪ সেপ্টেম্বর, ২০২০, ০৯:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঝিনাইদহের কোটচাঁদপুর প্রবাসী স্ত্রী’র লাশ উদ্ধার

আসিফ কাজল : [২] ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাব্দারপুর ইউনিয়নের দুর্গাকুন্ডু গ্রামের একটি বাগান থেকে নুপুর আক্তার (৩৫) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

[৩] শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে লাশ উদ্ধার করা হয়। নিহত নুপুর আক্তার ওই গ্রামের দুবাই প্রবাসী মোজাম্মেল হক ব্যাপারীর স্ত্রী।

[৪] স্থানীয়রা জানায়, সকালে দুর্গাপুর গ্রামের গোরস্তানের পাশের একটি বাগানে নুপুর আক্তারের লাশ পড়ে থাকতে দেখে পুলিশ খবর দেয় এলাকাবাসী। পুলিশ ও পিবিআই সদস্যরা এসে লাশ উদ্ধার করে। নিহতের চোঁখ উপড়ানো ও গলায় ফাঁস দেয়ার চিহ্ন রয়েছে।

[৫] নিহত’র মেয়ে শোভা (১৯) খাতুন জানান, তার মা সন্ধ্যার দিকে প্রতিবেশি মুসার বাড়িতে পাওয়ানা টাকা চাইতে যায়। এরপর আর আসেনি। সকালে মায়ের লাশ খুঁজে পায়। মেয়ের ধারণা পাওয়ানা টাকা চাইতে গিয়ে তার মা খুনের শিকার হয়েছে।

[৬] কোটচাঁদপুর থানার ওসি মাহবুবুল ইসলাম বলেন, নুপুর আক্তার বৃহস্পতিবার রাত ৮ টার দিকে বাড়ি থেকে বের হয়। এরপর থেকেই সে নিখোঁজ ছিল। তবে কি কারণে এই হত্যাকাণ্ড তা তদন্ত করে দেখছে পুলিশ।  সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ