শিরোনাম
◈ হরমুজ প্রণালি বন্ধ: বিশ্বে কার কাছে কত তেল মজুত, কারা টিকবে দীর্ঘদিন? ◈ যেভাবে খামেনিকে হত্যার ছক কষেছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু: গোপন ফোনালাপ ফাঁস ◈ নারায়ণগঞ্জে চাঁদা না দেওয়ায় বাড়ি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ (ভিডিও) ◈ ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস সম্ভব নয়, মিথ্যা বন্ধ করুন: ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ◈ ২৬ মার্চ প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতি ◈ হা‌বিবুল বাশার সুমন জাতীয় দ‌লের প্রধান নির্বাচক ◈ ট্রাম্পের আলোচনার দাবি উড়িয়ে দিল ইরান ◈ অস্ট্রেলিয়ার পার্লামেন্টে তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব উত্থাপন ◈ ২৫ মার্চ কালরাত: এক মিনিটের প্রতীকী ‘ব্ল্যাক আউট’ পালন করবে দেশ ◈ সাভারের কুখ্যাত সিরিয়াল কিলার সেই ‘সাইকো সম্রাট’ কারাগারে মারা গেছে, শেষ হলো অপরাধ অধ্যায়

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২০, ১০:১৮ দুপুর
আপডেট : ০৩ সেপ্টেম্বর, ২০২০, ১০:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্লেক ও ব্রিওন্না টেইলরের উপর গুলি করা পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠনের আহ্বান জো বাইডেনের

আসিফুজ্জামান পৃথিল: [২] দেলাওয়্যারে এক বক্তব্যে মার্কিন প্রেসিডেন্টপ্রার্থী অবশ্য পরিস্কার করে বলেননি, পুলিশের বিরুদ্ধে কি ধরনের অভিযোগ আনা যেতে পারে। তবে তার বক্তব্যে বর্ণসাম্য প্রতিষ্ঠার আহ্বান ফুটে উঠেছে। নিজ বক্তব্যে তিনি স্পষ্টতই বিক্ষোভকারীদের সমর্থন দিয়েছেন। বিবিসি

[৩] আগস্টে এই ডেমোক্রেট নেতা বিশাল আকারের তহবিল সংগ্রহ করতে পেরেছেন। এই বক্তব্যের প্রধান উদ্দেশ্যই ছিলো সে ঘোষণা দেয়া। নভেম্বরের নির্বাচনকে ঘিরে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে অনেকটাই এগিয়ে আছেন এই সাবেক ভাইস প্রেসিডেন্ট। ফক্স

[৪] নিজ শহর উইলমিংটনের সংবাদ সম্মেলনে বাইডেন বলেছেন, তিনি তার রানিং মেট কমলা হ্যারিসের সঙ্গে একমত হয়েছেন, গুলি করা পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অবশ্যই চার্জ গঠন করা উচিৎ। তিনি বলেন, আমার মত হলো, বিচারব্যবস্থা তাদের মতো করে কাজ করুক।

[৫] ২৩ আগস্ট গ্রেপ্তারের সময় ২৯ বছর বয়সী ব্লেকের পিঠে উপর্যপুরী ৭ গুলি করা হয়। তিনি এখনও কোমায় রয়েছেন। চিকিৎসকদের মতে তিনি আর সোজা হয়ে দাঁড়াতে পারবেন না। এই ঘটনায় এখনও কারও বিরুদ্ধে চার্জ গঠন করা হয়নি। তবে এক কর্মকর্তা তার চাকরি হারিয়েছেন, আরেক কর্মকর্তাকে প্রাশাসনিক কাজে পাঠানো হয়েছে। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়