শিরোনাম
◈ পাকিস্তানকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনালে বাংলাদেশ নারী দল ◈ বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দিল্লি যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ, যাচ্ছেন জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে প্রতিনিধি দল ◈ কুমিল্লার স্কুলছাত্রী তাজমীন ধর্ষণ-হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার জেরে ঢাকা-সৌদি ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী বাংলাদেশি ◈ বয়স্ক ভাতা আনতে গিয়ে জানতে পারেন সরকারি খাতায় তিনি মৃত, ৯ বছর ধরে নিজেকে জীবিত প্রমাণের লড়াই কাশেমের ◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ ◈ বিএনপিতে অপকর্মে জড়ালে ছাড় নয়, চাঁদাবাজি-দখলদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এমপিদের কড়া বার্তা প্রধানমন্ত্রীর ◈ জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, ট্রেনে পাওয়া ব্যাগ নিয়ে নওগাঁ গিয়েছিলেন এক ব্যক্তি ◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২০, ০৮:৩২ সকাল
আপডেট : ০৩ সেপ্টেম্বর, ২০২০, ০৮:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিপিএলে নজড়কাড়া রানা প্রস্তুত হচ্ছে বড় প্রতিযোগীতার জন্য

স্পোর্টস ডেস্ক: [২] দেশের করোনা পরিস্থিতি কিছুটা উন্নত হতেই যে কয়জন ক্রিকেটার অনুশীলনে নেমে পড়েছিলেন মেহেদি হাসান রানা তাদের একজন। করোনার প্রকোপ কমতে থাকলে আগ্রহী ক্রিকেটারদের অনুশীলনে ফেরার উদ্যোগ নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

[৩] রানা এই উদ্যোগে অনুশীলন করে যাচ্ছেন সেই শুরু থেকে। তরুণ বাঁহাতি পেস বোলার জানালেন, প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার জন্য নিজেকে প্রস্তুত রাখতে প্রতিনিয়ত ঘাম ঝড়িয়ে যাচ্ছেন তিনি।

[৪] চাঁদপুরের ২৩ বছর বয়সী এই যুবক আলোচনায় এসেছিলেন গত বিপিএলে। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে নজরকাড়া বোলিং করেছেন রানা। ১০ ম্যাচ খেলে উইকেট নিয়েছেন ১৮টি। চার উইকেট করে নিয়েছেন দ্ইু ম্যাচে, গড় ১৫.৮৩। ওভার প্রতি রান খরচ করেছেন মাত্র সাড়ে সাত করে। একটা সময় আসরের সর্বোচ্চ উইকেটও ছিল তার।

[৫] বিপিএলের পর থেকেই জাতীয় দলের নির্বাচকদের রাডারে তরুণ পেসার। এখনো অবশ্য আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ মিলেনি। অক্টোবরে শ্রীলঙ্কায় তিন টেস্টের সিরিজ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল।

[৬] এই সিরিজের দলে জায়গা পেলে নিশ্চয় স্বপ্নপূরণ হবে রানার! তরুণ পেসার অবশ্য বললেন, শ্রীলঙ্কা সিরিজকে টার্গেট করেছেন বিষয়টি এমন নয়। যে কোন ক্রিকেটের জন্যই যেন নিজেকে প্রস্তুত রাখতে পারেন সেই লক্ষ্য নিয়েই অনুশীলন করছেন তিনি।

[৭] তরুণ এই পেসার সংবাদমাধ্যমকে বলেছেন, 'আসলে আমি কাজ করছি, সাদা বল লাল বল ফ্যাক্ট না। যেখানেই সুযোগ পাই, লাল বল হোক সাদা বল হোক। আমি চাইবো যে সাদা বল লাল বল দুই জায়গাতেই প্রস্তুত থাকতে, সেভাবে কাজ করে যাচ্ছি। যদি এখানে সুযোগ না হয় তবে সামনের খেলার জন্য প্রস্তুত থাকার চেষ্টা করছি। প্রথম শ্রেণি বা বিসিবির আয়োজনে অন্য কোন খেলা।'- সারাবেলা

  • সর্বশেষ