শিরোনাম
◈ ব্রাজিল ফুটবল দল বাংলাদেশের বিরু‌দ্ধে খেলতে চায় ◈ বঙ্গভবনে সপরিবারে উঠলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ ঢাকা থেকে চট্টগ্রাম, ট্যুরিস্ট ভিসার আড়ালে বাংলাদেশে অপরাধের নেটওয়ার্ক গড়ছেন চীনা নাগরিকরা ◈ দ্বিতীয় টে‌স্টে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে জিত‌তে না পার‌লে আত্মসম্মানের ব্যাপার ছিল: প‌্যাট কা‌মিন্স ◈ ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৮৩৯ ◈ ‘আমার ৯ বিয়ের তথ্য মিথ্যা, কোনো পরকীয়া সম্পর্কে জড়িত নই’: ইসলামী আন্দোলন নেতা মিছবাহর চ্যালেঞ্জ ◈ বঙ্গভবনে প্রথম দিনের দাপ্তরিক কাজ শুরু নবনির্বাচিত রাষ্ট্রপতির ◈ প্রাথমিক শিক্ষায় মনিটরিং-জবাবদিহিতায় আসছে নতুন নীতিমালা ◈ রাজধানীতে চিকিৎসকের ওপর হামলার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য ◈ আইসি‌সি র‌্যা‌ঙ্কিং‌, টেস্ট ক্রিকে‌টে বাংলাদেশ এখন ৬ নম্বর দল

প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২০, ০৩:৫৩ রাত
আপডেট : ০২ সেপ্টেম্বর, ২০২০, ০৩:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সন্তান সংকটাপন্ন, হাসপাতালের ছাদ থেকে লাফিয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা

ইসমাঈল ইমু : [২] রাজধানীর লালমাটিয়ায় ঢাকা শিশু ও নবজাতক জেনারেল হাসপাতালের ছাদ থেকে লাফিয়ে পড়ে রিমা নামে এক নারী আত্মহত্যার চেষ্টা করেছে। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

[৩] তিন বছর বয়সী অসুস্থ সন্তান সংকটাপন্ন অবস্থায় ছিলো। সন্তানের শারীরিক অবস্থা নিয়ে তিনি হতাশাগ্রস্থ ছিলেন। সন্ধ্যায় হতাশার কারণেই হাসপাতালের ছাদ থেকে লাফ দিয়েছেন বলে ধারণা স্বজনদের।

[৪] চিকিৎসকরা জানিয়েছেন, তার সন্তানের অবস্থা তেমন ভালো না। তার শ্বাসনালিতে খাবার ঢুকেছে। এটা শুনার পরে রিমা সন্ধ্যার দিকে কেবিনের বাইরে যায়। এর কিছুক্ষণ পরই তিনি ছাদ থেকে লাফিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়