শিরোনাম
◈ বিশ্বের প্রথম জেন–জি অনুপ্রাণিত নির্বাচন হচ্ছে বাংলাদেশে, ভারতের প্রভাব কমছে চীনের বাড়ছে ◈ ইরানের পারমাণু ইস্যুতে ভূমিকা রাখতে ইউরোপ কেন হিমশিম খাচ্ছে ? ◈ অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার দেড় বছরে ‌দে‌শের অর্থনীতি কতটা পাল্টালো? ◈ নির্বাচনী প্রচারণায় ওসমান হাদির ‘ভুয়া’ বোন সেজে নাহিদ ইসলামের পক্ষে ভোট চাইলেন নারী (ভিডিও) ◈ ইস্তেহার বিশ্লেষণ তিন দলের: উন্নয়নের ব্যাপক প্রতিশ্রুতি, বাস্তবায়ন কতটা বাস্তবসম্মত  ◈ আজ সন্ধ্যায় বিটিভিতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান-শফিকুর রহমান ◈ ভোটের দিন মেট্রোরেল চলাচল নিয়ে যাত্রীদের জন্য বিশেষ নির্দেশনা ◈ মার্সেইকে গোল বন্যায় ভাসা‌লো পিএসজি ◈ ভার‌তের বিরু‌দ্ধে কেন খেলবে না সেটাই বুঝতে পারছি না, পাকিস্তানের অদ্ভুত সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন সৌরভ গাঙ্গু‌লি ◈ যে কোনো বড় দলের সা‌থে আমা‌দের লড়াই করার ক্ষমতা আ‌ছে, বল‌লেন নেপালের অধিনায়ক

প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২০, ০৩:০২ রাত
আপডেট : ০২ সেপ্টেম্বর, ২০২০, ০৩:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনার অজুহাতে সাংবাদিক ছাঁটাই করা প্রতিষ্ঠান গণমাধ্যমের শত্রু: ডিইউজে

সমীরণ রায়: [২] ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি কুদ্দুস আফ্রাদ ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু এক বিবৃতিতে বলেন, করোনার অজুহাতে কয়েকটি সংবাদমাধ্যমে আইনি বিধি-বিধান উপেক্ষা করে সাংবাদিক ছাঁটাই করা হচ্ছে। অবিলম্বে এ ধরনের অন্যায্য তৎপরতা বন্ধের আহ্বান জানিয়ে কর্মচ্যুত সাংবাদিকদের পুনর্বহালেরও দাবি জানান তারা।

[৩] তারা বলেন, করোনার দুঃসময়ে জীবনবাজি রেখে পেশাগত দায়িত্ব পালনের পরেও কয়েকটি সংবাদমাধ্যমে রাতের আঁধারে কোনো ধরনের নোটিশ ছাড়া সাংবাদিকদের চাকরিচ্যুত ও চাকরিচ্যুত করার ছক বানানো হয়েছে। তাদের সবাইকে স্ব স্ব পদে অবিলম্বে পুনর্বহাল করতে হবে।

[৪] তারা আরও বলেন, ছাঁটাইয়ের পথে এসব সংবাদপত্রের সংকট নিরসন সম্ভব হবে না। বরং অস্থিরতা আরও বাড়াবে। সমাজে ও পেশায় নৈরাজ্য দেখা দেবে। এ ক্ষেত্রে সরকার-মালিক-সাংবাদিক ত্রিপক্ষীয় সভা করে শিল্প ও সাংবাদিক রক্ষায় কার্যকর উদ্যোগ নিতে হবে।

[৫] তারা বলেন, আগস্ট মাস আসলেই দেশে নানা ধরনের ষড়যন্ত্র-চক্রান্তের প্লট তৈরি হয়। তৎপর হয়ে উঠে চক্রান্তকারীরা। নেপথ্যে কলকাঠি নাড়তে শুরু করে কুশলীবরা।

[৬] মঙ্গলবার এক বিবৃতিতে তারা এসব কথা বলেন। সম্পাদনা: বাশার নূরু

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়