শিরোনাম
◈ যশোর সীমান্তে আবারো আগ্নেয়াস্ত্রের চালান আটক ◈ ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে : তারেক রহমান ◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ ◈ চট্টগ্রাম বন্দরে কাল থেকে লাগাতার ধর্মঘট, বহির্নোঙরেও কাজ বন্ধের ঘোষণা ◈ জনগণকে সঙ্গে নিয়েই দেশ এগিয়ে নিতে চাই: তারেক রহমান ◈ মিয়ানমার সংলগ্ন সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশু মারা গেছে ◈ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোট, নৌকা সমর্থকসহ যেসব 'ফ্যাক্টর' হিসাব পাল্টে দিতে পারে ◈ সূর্যের তীব্র ক্ষোভে বিপদের আশঙ্কা, ভারতে বড় ধরনের রেডিও ব্ল্যাকআউটের সতর্কবার্তা ইসরোর ◈ নির্বাচন উপলক্ষে দুই দিন বন্ধ থাকবে দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল ◈ যুক্তরাস্ট্র ও অ‌স্ট্রেলিয়াসহ বি‌ভিন্ন দে‌শে যেতে বাংলাদেশিদের 'ভিসা সংকট' কাটছে না কেন? 

প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২০, ০৭:৪৪ সকাল
আপডেট : ৩১ আগস্ট, ২০২০, ০৭:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির শারীরিক অবস্থার বড় ধরনের অবনতি, বেড়েছে ফুসফুসের সংক্রমণ

আসিফুজ্জামান পৃথিল ও জেরিন আহমেদ: [২] সোমবার দিল্লির আর্মি রিসার্চ অ্যান্ড রেফারেল হাসপাতাল এই তথ্য জানায়। এই মাসের শুরুতে মস্তিস্কে অস্ত্রপচারের পর থেকে কোমায় আছেন ভারতের সাবেক প্রেসিডেন্ট। এনডিটিভি, দ্য হিন্দু

[৩] এক বিবৃতিতে হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে, ‘গতকাল প্রণব মুখার্জির স্বাস্থ্যে বেশ অবনতি হয়েছে। তার ফুসফুসের সংক্রমণের কারণে সেপটিক শক তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা এই পরিস্থিতি সামাল দেবার চেষ্টা করছেন। তিনি ডিপ কোমায় আছেন এবং ভেন্টিলেটরের সহায়তায় শ্বাস নিচ্ছেন।’

[৪] ১০ আগস্ট হাসপাতালে ভর্তি হন প্রণব। সেদিনই তার মাথায় অস্ত্রোপচার হয়। এর আগের দিন তিনি নিজেই জানান, তিনি করোনা পজিটিভ। তার সংস্পর্শে আসা সকলকে আইসোলেশনে যাবার পরামর্শ দেন প্রণব। এটিই ছিলো তার শেষ বক্তব্য।

[৫] চিকিৎসকরা বলছেন, ধীরে ধীরে কাজ করা বন্ধ করে দিচ্ছে ভারতের ইতিহাসে অন্যতম উজ্জল এই রাজনিিতবেিদর শরীরের একটি করে অঙ্গ। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়