শিরোনাম
◈ পাহাড়ি আম-আনারসসহ কৃষিপণ্য রপ্তানিতে বড় সম্ভাবনা, চাঁদাবাজি বন্ধে গুরুত্ব সরকারের ◈ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ◈ ২০২৭ সালের পবিত্র রমজান রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত ◈ দিল্লি পুলিশের হেফাজত থেকে মুক্ত কেজরিওয়াল-মমতা, আটককে ‘অপহরণ’ বললেন তৃণমূল নেত্রী ◈ সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা, আহত বহু যাত্রী; বাতিল বহু ফ্লাইট ◈ আবুধাবি টেস্ট, বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে লড়‌ছে আফগা‌নিস্তান, এখ‌নো ১৩৫ রানে পিছিয়ে ◈ যুক্তরাষ্ট্রে পেনসিলভানিয়ায় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, শিশুসহ নিহত ৯ ◈ ফেসবুকে পরিচয় কে এই রাজু, ১৭ দিনের সম্পর্কের পর কক্সবাজার থেকে ফেরার পথে কী ঘটেছিল স্কুলছাত্রীর সঙ্গে ◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তি: বাংলাদেশের লাভ কতটা, ঝুঁকি কোথায়? ◈ কোনো দেশের মুখাপেক্ষী নয়, সমমর্যাদার অংশীদার হতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২০, ০১:০৬ রাত
আপডেট : ৩১ আগস্ট, ২০২০, ০১:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিপ্লবী নেতা চে’র সাজে মেসি! তুলির আঁচড়ে আবেগঘন বার্তা

স্পোর্টস ডেস্ক: বার্সেলোনা ছাড়ছেন লিওনেল মেসি। আর্জেন্টাইন এই তারকা ২০ বছরেরও বেশি সময়ের গভীর সম্পর্কের ইতি টানার সিদ্ধান্তটা ইতিমধ্যে ক্লাবকে জানিয়ে দিয়েছেন। এরপরই ফুটবল বিশ্বে শুরু হয়েছে আলোড়ন, চলছে নানা জল্পনা-কল্পনা। এরই মধ্যে ঘটে গেল আবেগঘন এক ঘটনা। মেসির বার্সা ত্যাগের বিষয়টি তুলির আঁচড়ে ফুটিয়ে তুলেছেন বিখ্যাত ইতালিয়ান আর্টিস্ট সালভাতর বেনিনতেন্দে।

মাথায় লাল তারকাখচিত কালো টুপি, ঠোঁটে ঝুলানো হাভানা চুরুট, বুকে ঝোলানো সানগøাস, গায়ে সেই খাকি শার্ট। প্রথম দেখায় যে কেউ আর্জেন্টিনার মহান বিপ্লবী চে গেভারার সঙ্গে গুলিয়ে ফেলতে পারেন। তবে চে'র আদলে আসল মানুষটি লিওনেল মেসি।
বার্সেলোনার সিটি সেন্টার প্লাজা কাতালুনিয়ার সামনে একটি ক্যাবল বক্সে মেসির এই চে রূপী শিল্পকর্মটি সাঁটিয়েছেন সালভাতর বেনিনতেন্দে। ছবিটির নাম দিয়েছেন গুডবাই কমান্ডার।

ছবিতে দেখা যাচ্ছে, চে রূপী শর্টপ্যান্ট পরা মেসি লাগেজ নিয়ে কোথাও যাচ্ছেন। এটা যে বার্সা ত্যাগের প্রতীকি অর্থ বোঝানো হয়েছে, তা উপলব্ধি করা কঠিন নয়।

মেসির পরনের প্যান্টে রয়েছে বার্সার লোগো। হাতে ধরা লাগেজে সাঁটা ইংল্যান্ডের পতাকা। অন্য হাতে হয়তো বা বিমানের একটি টিকিট। মেসির মাথার পেছনে একটি লাল রংয়ের ভালোবাসার প্রতীক হার্ট এর শেপ। বার্সার নাগরিকরা সকালে উঠে এই ছবি দেখে চমকে গেছেন। তারপর বিশ্ব মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ছবিটি।

উল্লেখ্য, ২০০০ সালে মাত্র ১৩ বছর বয়সে যোগ দিয়েছিলেন লা মাসিয়ায়। দেখতে দেখতে স্পেনের দ্বিতীয় বৃহত্তম শহর বার্সেলোনায় তিনি কাটিয়ে দিলেন ২০টি বছর। এই ক্যাম্প ন্যু থেকেই তিনি হয়ে উঠেছেন বিশ্বসেরা ফুটবলার। কেউ কখনো ভাবেনি, বার্সেলোনা ছেড়ে যেতে পারেন মেসি। মার্কা/ বিডিপ্রতিদিন

 

  • সর্বশেষ