শিরোনাম
◈ নারী টি-টোয়েন্টিতে বাংলা‌দেশ দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার ◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ ◈ ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী ◈ দেশকে স্বাধীন করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যেমন ধর্ম দেখিনি, জাত দেখিনি: তারেক রহমান ◈ একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী, জানালেন পরিকল্পনা ◈ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দপ্তর বদল ও পদায়ন করেছে সরকার, কে কোথায় গেলেন ◈ যুক্তরাষ্ট্র প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব ◈ যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন রূপ কেউ কখনও দেখেননি আগে (ভিডিও) ◈ এবার টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, হামলার দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (ভিডিও)

প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২০, ১২:৪৯ দুপুর
আপডেট : ৩০ আগস্ট, ২০২০, ১২:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বয়স বেড়ে যাওয়া সেই ৯ যুব খেলোয়াড়ের খেলতে পারবেন জুনিয়র এশিয়া কাপ

নিউজ ডেস্ক : [২] বয়সজনিত জটিলতার কারণে অধিনায়ক আশরাফুল ইসলামসহ ৯ জন অনূর্ধ্ব-২১ এশিয়া কাপ হকিতে খেলতে পারবেন
না; শুক্রবার এ খবর প্রকাশের পরই এশিয়ান হকি ফেডারেশনের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন বাংলাদেশ হকি ফেডারেশনের কর্মকর্তারা।

[৩] করোনাভাইরাসের কারণে টুর্নামেন্টটি ২০২০ সাল থেকে ২০২১ সালে চলে যাওয়ায় এ সমস্যা তৈরি হয়েছে। যাতে সবচেয়ে বড় ক্ষতির শঙ্কা বাংলাদেশের। যে ৯ জনের বয়স ২১ এর বেশি হয়ে যাবে তাদের মধ্যে অন্তত ৫ জন একাদশের গুরুত্বপূর্ণ খেলোয়াড়।

[৪] বাংলাদেশ হকি ফেডারেশনের দুই সহ-সভাপতি আবদুর রশিদ শিকদার ও সাজেদ আকিল আহমেদ আদেল এশিয়ান হকি ফেডারেশনেরও সদস্য। এই দুইজনের পাশপাশি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ ও অনূর্ধ্ব-২১ দলের কোচ মামুনুর রশীদও যোগাযোগ করতে থাকেন এশিয়ান হকি ফেডারেশনের দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে।

[৫] তাতে একটা সুখবরের আভাস দিয়েছেন এশিয়ান হকি ফেডারেশনের হেড অব ন্যাশনাল অ্যাসোসিয়েশন রিলেশন এবং ম্যানেজার কোচিং অ্যান্ড ডেভেলপমেন্ট গুলাম গাউস। তিনি জানিয়েছেন, টুর্নামেন্ট পিছিয়ে যাওয়ার কারণে আন্তর্জাতিক হকি ফেডারেশন (এফআইএইচ) খেলোয়াড়দের বয়সের বিষয়ে বিশেষ অনুমতি দিতে যাচ্ছে।

[৬] এর আগে এশিয়ান হকি ফেডারেশন জানিয়েছিল, ২০২০ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত যাদের বয়স ২১ বছরের মধ্যে থাকবে তারা ২০২১ সালের মার্চ পর্যন্ত এই টুর্নামেন্ট খেলতে পারবে। এ বিধিতে বাদ পড়েন আশরাফুল-মাহাবুবসহ বাংলাদেশের ৯ খেলোয়াড়।

[৭] আন্তর্জাতিক হকি ফেডারেশনের কাছ থেকে বিশেষ যে অনুমতি পাচ্ছে এশিয়ান হকি ফেডারেশন, তাতে ১৯৯৯ সালের ১ জানুয়ারির পর যাদের জন্ম তারা ২০২১ সালের জানুয়ারিতে অনুষ্ঠিতব্য এশিয়ান অনূর্ধ্ব-২১ টুর্নামেন্টে খেলতে পারবেন।
- জাগো নিউজ

  • সর্বশেষ