শিরোনাম
◈ কৃষি ও অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশকে ৩৯০ কোটি টাকা দেবে কানাডা ◈ মাঝ আকাশে দরজা খুলে ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, রোগীর মৃত্যু ◈ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, সৌদি রাষ্ট্রদূতকে ডেকে বিস্তারিত যে তথ্য চাইলো ঢাকা ◈ মেসির জোড়া গোলে ইন্টার মিয়ামির দাপু‌টে জয় ◈ চিকিৎসা নিতে এসে স্বাস্থ্যঝুঁকিতে ঢামেকের রোগীরা ◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল ◈ নুডলস খেয়ে নয় যে কারণে একই পরিবারের ৫ জনের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

প্রকাশিত : ২৮ আগস্ট, ২০২০, ১২:৫৭ দুপুর
আপডেট : ২৮ আগস্ট, ২০২০, ১২:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে দুঃসংবাদ পেল ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক: [২] আগামীকাল (২৮ আগস্ট) থেকে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ইংল্যান্ড। আর সেই সিরিজের একদিন আগেই দুঃসংবাদ পেল স্বাগতিকরা। এই সিরিজ থেকে ছিটকে গেলেন ওপেনার জেসন রয়।

[৩] অনুশীলন করতে গিয়ে লেফট সাইড স্ট্রেইন ইনজুরিতে পড়েছেন তিনি। যার কারণে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামা হবে না মারকুটে এই ওপেনারের। তবে এই সিরিজে খেলতে না পারলেও অষ্ট্রেলিয়া সিরিজের আগে নিজেকে প্রস্তুত করবেন ৩০ বছর বয়সী এই ক্রিকেটার।

[৪] প্রসঙ্গত যে, আগামীকাল প্রথম টি-টোয়েন্টি অনুষ্ঠিত হওয়ার পর আগামী ৩০ আগস্ট ও ১ সেপ্টেম্বর হবে সিরিজের বাকি দুটি ম্যাচ। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে এমিরেটস ওল্ড ট্র্যাফোর্ডে।

[৫] ইংল্যান্ডের টি-টোয়েন্টি স্কোয়াড: এউইন মরগান (অধিনায়ক), মইন আলি, জনি বেয়ারস্টো, টম ব্যান্টন, স্যাম বিলিংস, টম কারেন, জো ডেনলি, লুইস গ্রেগরি, ক্রিস জর্ডান, সাকিব আমহমুদ, ডেভিড মালান, আদিল রশিদ ও ডেভিড উইলি।

[৬] পাকিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াড: বাবর আজম (অধিনায়ক), ফখর জামান, হায়দার আলি, হারিস রউফ, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, খুশদিল শাহ, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ আমির, নাসিম শাহ, সরফরাজ আহমেদ, শাদাব খান, শাহীন শাহ আফ্রিদি, শোয়েব মালিক ও ওয়াহাব রিয়াজ।

  • সর্বশেষ