শিরোনাম
◈ ভোট না দিলে ঘর বাড়ি সব পুড়াইয়া ছারখার করে দিব: বিএনপি নেতা মঞ্জুরুল আহসান মুন্সী (ভিডিও) ◈ হাসপাতালে বিএনপি নেতা রিজভী ◈ এবারের ভোটের দিন হোক নতুন বাংলাদেশের জন্মদিন: জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা (ভিডিও) ◈ প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদের হিসাব প্রকাশ ◈ ২৯৯ আসনে পৌঁছেছে ব্যালট পেপার, নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন: ইসি সচিব ◈ যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য চুক্তি ভারতের পোশাক রপ্তানিকারকদের জন্য উদ্বেগের কারণ ◈ গাজীপুরের মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট, তিনগুণ ভাড়া আদায়ের অভিযোগ ◈ জেন-জি আন্দোলনে জয়ী হলেও নির্বাচনে দাপট দেখাচ্ছে পুরোনো শক্তি ◈ আড়াল থেকে শীর্ষ ক্ষমতার লড়াইয়ে শফিকুর রহমান ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তি: ১৫ বছরে ১৫ বিলিয়ন ডলারের জ্বালানি আমদানির সিদ্ধান্ত

প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২০, ০৩:০৮ রাত
আপডেট : ২৬ আগস্ট, ২০২০, ০৩:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোভিড ঠেকাতে ‘কঠোর হচ্ছেন’ কিম

ডেস্ক রিপোর্ট : মৃত্যুর গুঞ্জন উড়িয়ে কিমের উদ্ধৃতি দিয়ে নতুন খবর প্রকাশ করেছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ। খবরে বলা হয়েছে, নভেল করোনাভাইরাস প্রতিরোধে কিম জং উন আরও কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের সময় কিম কিছু ত্রুটি ঠিক করার নির্দেশ দিয়ে বলেছেন প্রতিরোধ চেষ্টা আরও বাড়াতে হবে। উত্তর কোরিয়া এখনো কোনো করোনা রোগী পাওয়ার কথা স্বীকার করেনি। তবে সীমান্ত অঞ্চলের একটি শহরে তারা লকডাউন জারি করেছে।

কিমের মৃত্যুর খবর নিয়ে চলতি বছরে অনেক কথা হয়েছে। কয়েক মাস আগে এমন একটি খবর উড়িয়ে তিনি প্রকাশ্যে আসেন। এবার গত শুক্রবার দক্ষিণ কোরিয়ার সাবেক এক মন্ত্রী কোরিয়া হেরাল্ডকে বলেন, চীনের অজ্ঞাত একটি সূত্র তাকে জানিয়েছে কিম ‘কোমায় আছে’।

ওই সংবাদ প্রকাশিত হওয়ার পর পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ৩৬ বছর বয়সী কিম ‘মারা গেছে’ অথবা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।নভেল করোনাভাইরাস নিয়েও কোরিয়া সম্পর্কে অনেক গুঞ্জন ছড়িয়েছে। শুরুতে শোনা যায়, দেশটিতে প্রথম যে ব্যক্তির শরীরে করোনা পাওয়া যায় তাকে গুলি করে মারা হয়েছে!

  • সর্বশেষ
  • জনপ্রিয়