শিরোনাম
◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও) ◈ নির্বাচনের জন্য সহায়ক পরিবেশ রয়েছে, চাপ নেই: নির্বাচন কমিশনার মাছউদ

প্রকাশিত : ২৫ আগস্ট, ২০২০, ০৮:০৯ সকাল
আপডেট : ২৫ আগস্ট, ২০২০, ০৮:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হবিগঞ্জ ইয়াবাসহ আটক উপজেলা ছাত্রলীগ সভাপতি

হবিগঞ্জ প্রতিনিধি : [২] স্থানীয় বাজারে অভিযান চালিয়ে গভীর রাতে ইয়াবা ও ছুরিসহ হবিগঞ্জের বানিয়াচং উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদ হোসেন খান মামুনকে আটক করেছে আটক করেছে ডিবি পুলিশ।

[৩] সোমবার (২৪ আগস্ট) রাতে উপজেলা সদর থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৩০০ পিছ ইয়াবা ও একটি বড় ছুরি উদ্ধার করা হয়। আটক মামুন উপজেলা সদরের পুরান তুফখানা এলাকার বাসিন্দা আমজাদ হোসেন খান নানুর ছেলে।

[৪] হবিগঞ্জ ডিবি পুলিশের ওসি মানিকুল ইসলাম জানান, মঙ্গলবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক এসআই দেবাশীষ দাশের নেতৃত্বে একদল পুলিশ বানিয়াচং উপজেলার বড় বাজারে অভিযান চালিয়ে মামুনকে আটক করে। এসময় তার কাছ থেকে ৩০০ পিছ ইয়াবা, একটি ধারালো ছুরি ও নগদ আড়াই হাজার টাকা উদ্ধার করা হয়।

[৫] এ ব্যাপারে স্থগিত হওয়া জেলা ছাত্রলীগ কমিটির সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহী জানান, মামুনকে আটকের বিষয়টি শুনেছি। সে দোষী হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়