শিরোনাম
◈ হরমুজ সংকট: বাংলাদেশ-পাকিস্তানে কাতারের এলএনজি সরবরাহ স্থগিত নভেম্বর পর্যন্ত ◈ যুদ্ধবিধ্বস্ত গাজায় ৬ কোটি টনের বেশি ধ্বংসস্তূপ, নিচে থাকতে পারে ৮-১০ হাজার মরদেহ ◈ মিরডিংকের জোড়া গোলে জাভির প্রথম জয় ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ◈ ছয় দল নি‌য়ে বিসিবির নতুন টুর্নামেন্ট : আইকন ক্রিকেটার নাঈম শেখ, তাওহীদ হৃদয়রা ◈ জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু ◈ মধ্যপ্রাচ্য সংকটে কমেছে এলপিজি আমদানি, ১ হাজার ৫৮৫ টাকার সিলিন্ডার বিক্রি হচ্ছে ২ হাজারে ◈ মিডিয়াকে টার্গেট করে এই আইন করতে চাইনি, কোনো সাংবাদিক এর শিকার হোক, সেটাও চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ শিক্ষক-কর্মচারীদের পে-স্কেলের পৃথক প্রজ্ঞাপন নিয়ে যা বললেন মন্ত্রী

প্রকাশিত : ২৫ আগস্ট, ২০২০, ০৫:১৭ সকাল
আপডেট : ২৫ আগস্ট, ২০২০, ০৫:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাশিয়ার বিরোধী দলীয় নেতাকে বিষ দেয়া হয়েছে, বললো জার্মানির হাসপাতাল

লিহান লিমা: [২] রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অন্যতম সমালোচক ও সাবেক আইনজীবী অ্যালেক্সি নাভালনির (৪৪) চিকিৎসা করা বার্লিনের দ্য চ্যারিটি ইউনিভার্সিটি হাসপাতাল বলেছে, প্রাথমিক পরীক্ষায় নাভালনির শরীরে বিষের অস্তিত্ব মিলেছে। তারা আরো বলেছেন, নাভালনি এখনো কোমায় রয়েছে। তার শারীরিক অবস্থা জটিল কিন্তু তিনি আশঙ্কাজনক অবস্থা কাটিয়ে উঠেছেন।’ ডয়েচে ভেলে

[৩]জার্মানির হাসপাতাল বলেছে, নাভালনির শরীরে কোলিনস্টেরেস ইনহিবিটরস পেয়েছেন (যা ডিমনেশিয়া প্রতিরোধী কিছু ঔষধে ব্যবহার করা হয়, কীটপতঙ্গ মারায়ও এই রাসায়নিক ব্যবহার করা হয়)। সেই সঙ্গে তার শরীরে কীটনাশক এবং স্নায়ু এজেন্টের উপস্থিতি পাওয়া গিয়েছে। এর মধ্যে রয়েছে সেরিন ও নোভিচক।’ সিএনএন

[৪]স্থানীয় নির্বাচনে পুতিনের বিরুদ্ধে প্রচারণা চালানোর জন্য সাইবেরিয়ার ওমাস্ক আসেন নাভালনি। বৃহস্পতিবার ওমাস্ক থেকে মস্কোর উদ্দেশ্যে যাত্রা করার সময় বিমানেই অসুস্থ হয়ে পড়েন তিনি। মাঝপথে বিমানের জরুরি অবতরণ করিয়ে তাকে ওমাস্কের হাসপাতালে ভর্তি করা হয়। নাভালনির চিকিৎসা করানো সেখানকার ডাক্তাররা দাবী করেন, তার শরীরে বিষের কোনো প্রমাণ মেলে নি। তারা আরো বলেন, ক্রেমলিন থেকে তাদের কোনো চাপ দেয়া হয় নি। তারা নাভালনির প্রাণ বাঁচিয়েচেন।

[৫] নাভালনির পরিবার ও মিত্ররা বলছেন, ওমাস্কের বিমানবন্দরে চা পান করার পরই অসুস্থ হয়ে পড়েন নাভালনি। তাকে বিষ দেয়া হয়েছে। নাভালনির মুখপাত্র বলেছেন, বিমানের ওঠার আগে চা ছাড়া অন্যকিছু পান করেন নি তিনি। পরিবার ও সমর্থকরা তাকে চিকিৎসার জন্য জার্মানিতে নিয়ে আসতে চাইলে বাধা দেয় রাশিয়ার হাসপাতাল। পরে পশ্চিমা নেতারা পুতিনকে ফোন দিলে চিকিৎসকরা ছাড়পত্র দেন।

[৬]জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল এই ঘটনার স্বচ্ছ তদন্ত করার নির্দেশ দিয়ে দায়ী ব্যক্তিদের জবাবদিহিতার আওতায় আনার কথা বলেছেন। ইউরোপিয় ইউনিয়ন, ব্রিটেন ও যুক্তরাষ্ট্র এই ঘটনার স্বাধীন তদন্তের দাবী জানিয়েছে।

[৭] পুতিন প্রশাসনের বিরুদ্ধে বিরোধী নেতা এবং সমালোচকদের বিষ প্রয়োগের অভিযোগ নতুন নয়। এর আগেও একবার নাভালনির উদ্দেশ্যে জীবাণুনাশক ছোঁড়া হয়েছিলো। ২০১৮ সালে ইংল্যান্ডের সেলসব্যুরিতে রাশিয়ার সাবেক গুপ্তচর সের্গেই স্ক্রিপালের ওপর সেরিন ও নোভিচক প্রয়োগ করে তাকে হত্যা করা হয়। এই নার্ভ এজেন্ট হৃদস্পন্দন কমিয়ে দেয় এবং মস্তিস্কে বিষ ছড়ায়।

  • সর্বশেষ