শিরোনাম
◈ খুচরা বিক্রেতাদের সার বিক্রি অব্যাহত রাখতে নির্দেশ সরকারের ◈ আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.), দেশজুড়ে নানা আয়োজন ◈ মিয়ানমারে সহিংসতা-নির্যাতনে বিপর্যস্ত মানুষ, রোহিঙ্গাদের অবস্থা আরও ভয়াবহ: জাতিসংঘ ◈ ‘উপহার’ হিসেবে বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া: প্রবাসীকল্যাণমন্ত্রী ◈ রংপুরে চার হত্যা: ‘ধর্ষণের আলামত’ নিয়ে ডোম-চিকিৎসকের বক্তব্যে ভিন্নতা ◈ বিড়ালের আঁচড়ের পর শিশুর ‘মিউ মিউ’ শব্দ, জানুন আসল ঘটনা ◈ মহানবীর আদর্শ অনুসরণের কোনো বিকল্প নেই: রাষ্ট্রপতি ◈ জামায়াতের মতাদর্শের বিষয়ে সতর্ক করলেন কওমি আলেমরা ◈ বিদিশা এরশাদ গ্রেপ্তার: প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত, গুলশান থেকে আটক ◈ কারখানা থেকে ক্লাসরুম, রোবট বিপ্লবে বদলে যাচ্ছে চীন

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২৬, ০৯:৪৪ সকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এখনো বাংলাদেশের থেকে পিছিয়ে ভারত

ভারত এখনো বিশ্বে গার্মেন্ট রপ্তানিতে বাংলাদেশ থেকে পিছিয়ে আছে বলে উঠে এসেছে দেশটির ২০২৪-২৫ অর্থ বছরের আর্থিক সমীক্ষায়।

গতকাল ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামান পার্লামেন্টে এ সমীক্ষা পেশ করেন। আগামী রবিবার চলতি বছরের বাজেট পেশের আগে অর্থ মন্ত্রণালয় আগের বছরের এই সমীক্ষা উপস্থাপন করে। একই সঙ্গে গার্মেন্ট রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে মোদি সরকারের গৃহীত পদক্ষেপের কথাও সমীক্ষায় তুলে ধরা হয়েছে। সমীক্ষায় বলা হয়েছে, ২০২৩ সালে আন্তর্জাতিক বাজারে গার্মেন্ট রপ্তানিতে ভারতের অংশীদারি ছিল ২.৮ শতাংশ। যদিও এটা অন্য দেশের তুলনায় অনেক কম। এক্ষেত্রে চীনের অবদান ছিল ৩০ শতাংশ, বাংলাদেশের ৯ শতাংশ এবং ভিয়েতনামের ৭ শতাংশ। এতে আরও বলা হয়েছে, গত অর্থ বছর গার্মেন্ট রপ্তানি ৩ বিলিয়ন ডলার হলেও বাংলাদেশসহ অন্যদের তুলনায় তা প্রতিযোগিতামূলক নয়।

এজন্য আগামী ২০৩০ সাল নাগাদ ১৫০ বিলিয়ন ডলার রপ্তানির লক্ষ্য স্থির করতে আন্তর্জাতিক বাজারে অন্য সুযোগ গ্রহণের সুপারিশ করা হয়েছে। আগামী দিনে গার্মেন্ট রপ্তানিতে ব্যয় বাড়বে বিশেষ করে ইউরোপিয়ান দেশগুলোয়।

সূত্র: বাংলাদেশ প্রতিদিন

  • সর্বশেষ