শিরোনাম
◈ রেকর্ড দল ও প্রতীক নিয়ে ত্রয়োদশ সংসদ নির্বাচন: ফিরে দেখা বাংলাদেশের নির্বাচনী ইতিহাস ◈ আরব আমিরাতের ক্লাবে নাম লেখালেন বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার জায়ান ◈ চীন-বাংলাদেশ সম্পর্ক অন্য কোনো শক্তিতে প্রভাবিত হবে না: চীনা দূতাবাস ◈ বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, রণক্ষেত্র জয়পুরহাট (ভিডিও) ◈ নির্বাচনে অনিয়ম বিতর্ক ও অভিযোগ আইনি প্রক্রিয়ায় সমাধান করা হবে: সিইসি ◈ ঢাকা-১৭ আসনে তারেক রহমানকে সমর্থন, সরে দাঁড়ালেন ৫ প্রার্থী ◈ নির্বাচনে যেসব ইস্যু গুরুত্ব পাচ্ছে ◈ ফরিদপুরে যাত্রীবাহী বাস উল্টে প্রাণ গেল দু'জনের, আহত ২০ ◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশ কি তারেক রহমানকেই খুঁজছে? ◈ জামায়াতের আমিরের সাথে কেনো সবাই দেখা করতে চায়: আল জাজিরা পর্যবেক্ষণ

প্রকাশিত : ২৪ আগস্ট, ২০২০, ০৮:১৬ সকাল
আপডেট : ২৪ আগস্ট, ২০২০, ০৮:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৬ কিমি দীর্ঘ নির্মাণাধীন ফ্লাইওভার ভেঙে পড়ল ভারতে

ডেস্ক রিপোর্ট :ভারতের হরিয়ানা রাজ্যের গুরুগ্রামের ব্যস্ত এলাকা সোহনা-তে শনিবার রাত্রে এক নির্মাণাধীন ফ্লাইওভার ভেঙে পড়ে। ফ্লাইওভারটি প্রায় ছয় কিলোমিটার দীর্ঘ। তারই একটি অংশ ভেঙে পড়ে। দুর্ঘটনায় আহত হয়েছেন দু’ জন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ ও উদ্ধারকারী দল। গোটা এলাকাটি ঘিরে রেখেছে পুলিশ। সেই সঙ্গে উদ্ধারকারী দল, ফ্লাইওভার থেকে ভেঙে পড়া বড় বড় ব্লকগুলিকে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ করছে।

দুর্ঘটনার কিছু ভিডিওতে দেখা গেছে, ফ্লাইওভারের যে অংশ ভেঙে পড়েছে, তার থেকে মাত্র মিটার দশেক দূরে একটি গাড়ি যাচ্ছিল। কয়েক সেকেন্ডের এদিক ওদিক হলেই ওই গাড়িটির উপরেই একটি বড় অংশ ভেঙে পড়ত। দুর্ঘটনার খবর জানিয়ে হরিয়ানার উপমুখ্যমন্ত্রী দুষ্মন্ত চৌটালা টুইট করেছেন।

লাগাতার কয়েক দিন ধরে বৃষ্টি পড়ছে গুরুগ্রাম এলাকায়। পানিতে বেশ কিছু এলাকা অবরুদ্ধ হয়ে রয়েছে। এর মাঝে সোহনা রোডে এমন দুর্ঘটনা আরও সমস্যা তৈরি করেছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে প্রশাসন। আনন্দবাজার, নয়া দিগন্ত

  • সর্বশেষ
  • জনপ্রিয়