শিরোনাম
◈ ‘ওয়ান কার্ড’ হতে পারে প্রযুক্তিনির্ভর জনসেবার একক সমাধান ◈ নতুন সরকারের দায়িত্ব নেওয়ার ২১০ দিন পর প্রথম সচিব সভা, থাকছে যেসব বিষয় ◈ প্রেম-রোমান্সের আড়ালে ভয়ংকর ফাঁদ, টার্গেট বিত্তশালীরা ◈ জাতিসংঘের নতুন বিশ্ব মানচিত্রে কেন আপত্তি ভারত-জাপান-ইউক্রেনের ◈ তিন মাসে ব্যাংকে কোটিপতি হিসাব বেড়েছে ৫ হাজার ◈ কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠাই জনগণের প্রতি সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী ◈ সেপ্টেম্বরের ১৩ দিনেই রেমিট্যান্স এলো সাড়ে ১৭ হাজার কোটি টাকা ◈ ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে নিহত ৬ ◈ ‘বিদেশে এক টাকাও খুঁজে পেলে রাজনীতি ছেড়ে দেবো’: আসিফ মাহমুদ ◈ হিমালয়ের বরফ দ্রুত গলছে, ঝুঁকিতে ভারতের অর্থনীতি!

প্রকাশিত : ২৪ আগস্ট, ২০২০, ০২:৩৮ রাত
আপডেট : ২৪ আগস্ট, ২০২০, ০২:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ডিএসসিসি’র ৬ষ্ঠ দিনের অভিযানে ৮ মামলা দায়ের, ১ লাখ ২৩ হাজার টাকা জরিমানা আদায়

সুজিৎ নন্দী: [২] ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় এডিস মশার প্রজননস্থল শনাক্তকরণে পরিচালিত ৬ষ্ঠ দিনের অভিযানে মোট ৮৮টি স্থাপনা পরিদর্শন করা হয়েছে। এর মধ্যে ৮টি স্থাপনায় এডিস মশার প্রজননস্থল পাওয়ায় মামলা ও জরিমানা করা হয়।

[৩] ডিএসসিসি’র ৩টি ভ্রাম্যমাণ আদালত আজ অঞ্চল-১ এ ১৫ নং ওয়ার্ডের ধানমন্ডি এলাকা, অঞ্চল-২ এ ৪ নং ওয়ার্ডের বাসাবো ও অঞ্চল-৩ এ হাজারীবাগ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।

[৪] অঞ্চল-১ এ ভ্রাম্যমাণ আদালত ৩৭টি স্থাপনা পরিদর্শন করেন। এ সময় ৫টি স্থাপনায় এডিস মশার প্রজননস্থল পাওয়া যায়। ৫টি মামলা দায়ের করেন ও ১ লাখ ১ হাজার ৫শ’ টাকা জরিমানা করে।

[৫] অঞ্চল-২ এ ভ্রাম্যমাণ আদালত ৬টি স্থাপনা পরিদর্শন করেন। এ সময় ১টি মামলা করে ১০ হাজার টাকা জরিমানা করে। একই সাথে অঞ্চল-৩ এ ভ্রাম্যমাণ আদালত ৪৫টি স্থাপনা পরিদর্শন করে। ৭টি স্থাপনায় এডিস মশার বংশ বিস্তার উপযোগী পরিবেশে খুঁজে পায়। এ সময় ২টি মামলা দায়ের ও ১১ হাজার টাকা জরিমানা করা হয়।

[৬] অভিযানকালে ভ্রাম্যমাণ আদালতগুলো এডিস মশার বংশ বিস্তার উপযোগী পরিবেশ পাওয়ায় ৯ স্থাপনার মালিকদেরকে দ্রæত পরিস্থিতির উন্নতি ঘটানোর জন্য সতর্ক করেন।
সম্পাদনা: বাশার নূরু

 

  • সর্বশেষ