শিরোনাম
◈ ১৪টি ১২ তলা ভবন নিয়ে নতুন সচিবালয়, থাকছে যেসব সুবিধা ◈ কৃষি ও অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশকে ৩৯০ কোটি টাকা দেবে কানাডা ◈ মাঝ আকাশে দরজা খুলে ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, রোগীর মৃত্যু ◈ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, সৌদি রাষ্ট্রদূতকে ডেকে বিস্তারিত যে তথ্য চাইলো ঢাকা ◈ মেসির জোড়া গোলে ইন্টার মিয়ামির দাপু‌টে জয় ◈ চিকিৎসা নিতে এসে স্বাস্থ্যঝুঁকিতে ঢামেকের রোগীরা ◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল

প্রকাশিত : ২৩ আগস্ট, ২০২০, ০২:৪৫ রাত
আপডেট : ২৩ আগস্ট, ২০২০, ০২:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুপুরের খাবার কখন খাওয়া উচিত, দেরিতে খেলে কী কী ক্ষতি ও ঝুঁকি থাকে!

ডেস্ক রিপোর্ট : শরীর ঠিক রাখার জন্য খাদ্যগ্রহণ জরুরি। তবে তার চেয়েও জরুরি সঠিক সময়ে খাওয়া। চিকিৎসক ও ডায়েটিশিয়ানরা বলেন, স্থুলত্বের অন্যতম প্রধান কারণ অনিয়মিত সময়ে খাওয়া দাওয়া করা। যা গোটা শরীরের মেটাবলিজম সিস্টেমকে ব্যহত করে। হজমের সমস্যা হয়। আর বেড়ে যায় শরীরের ওজন।

খাবারের সঠিক সময়

অনেক সময় কাজের চাপে আমরা প্রাতঃরাশ ও মধ্যাহ্নভোজের সময় পিছিয়ে দিই। কখনও অফিস যেতে দেরি হয়ে যাচ্ছে বলে সকালের জলখাবার না খেয়েই বেরিয়ে পড়ি। কখনও আবার অফিসের কাজের চাপে লাঞ্চ দেরিতে করি। এবং ধীরে ধীরে এটাই আমাদের অভ্যাসে পরিণত হয়ে যায়। এতে আমাদের শরীরের ওজন তো বাড়েই, বাসা বাধে একাধিক রোগব্যাধি। চিকিৎসকেরা বলেন, বারে বারে খান, অল্প অল্প খান। অর্থাৎ, খাবার এড়িয়ে যাবেন না। আবার একবারে বেশিও খাবেন না। রোজ নির্দিষ্ট সময়ে ব্রেকফাস্ট ও লাঞ্চ সারুন।

কখন লাঞ্চ করা বিপজ্জনক

আমেরিকায় একটি সমীক্ষায় দেখা গিয়েছিল, দুপুর তিনটের পর লাঞ্চ করা শরীরের পক্ষে ক্ষতিকারক। বেশিক্ষণ অভুক্ত থাকাও বিপজ্জনক। দেখা গিয়েছে, আমাদের শরীরের ফ্যাটকে বার্ন করে পেরিলিপিন প্রোটিন। দুপুর তিনটের পর লাঞ্চ করলে খিদের চোটে অনেক দ্রুত খেয়ে ফেলেন সকলে। তাতে পেরিলিপিন প্রোটিনের কার্যকারিতা কমে যায়।

কখন খাওয়া স্বাস্থ্যকর

সকালের জলখাবার সেরে ফেলুন ৯টার মধ্যে। লাঞ্চ করে নিন ৩টের মধ্যে। চিকিৎসকেরা বলেন, ১টা নাগাদ লাঞ্চ সবচেয়ে ভাল। আর ডিনার সারুন রাত ৮টার ভেতর। এতে রক্তে শর্করা-সহ সমস্ত উপকরণের ভারসাম্য রক্ষিত হয়। চিকিৎসকেরা বলে থাকেন, আপনার সারাদিন যত ক্যালরি দরকার হয় তার ১৫ শতাংশ ব্রেকফাস্টে, ৫০ শতাংশ লাঞ্চে, ১৫ শতাংশ সান্ধ্যকালীন খাবারে ও ২০ শতাংশ ডিনারে খাওয়া উচিত।

  • সর্বশেষ