শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে নিঝুম মজুমদারকে হেনস্তা করে যুক্তরাষ্ট্র যুবদল, ছাত্রলীগের নেতৃবৃন্দের সামনে (ভিডিও) ◈ প্রধানমন্ত্রীর দেখা না পেয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের ওপর ক্ষু'ব্ধ নেতাকর্মীরা, হেনস্তার চেষ্টা (ভিডিও) ◈ উপজেলা পরিষদের প্রশাসক হলেন ৮ ইউএনও ◈ কুমিল্লায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আটক ◈ বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনা সারাদেশের বিদ্যুৎকেন্দ্র নিয়ে ◈ মোহাম্মদপুরে কয়েকশ’ লোকের হামলা-ভাঙচুর, ১৫ লাখ টাকা ও জমির দলিল লুটের অভিযোগ ◈ টিকটক পরিচয়ে কুমিল্লায় দেখা করতে গিয়ে কিশোরী ধর্ষণের শিকার, অভিযুক্ত পলাতক ◈ গাইবান্ধায় যেভাবে কণ্ঠ নকল করে মোবাইল ব্যাংকিং প্রতারণার ফাঁদ পাতেন প্রতারক (ভিডিও) ◈ যুক্তরাজ্যে ঘুরে দাঁড়াল বাংলাদেশের পোশাক রপ্তানি, আগস্টে প্রবৃদ্ধি ১০.৫৩%

প্রকাশিত : ২২ আগস্ট, ২০২০, ১১:১২ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২০, ১১:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ডাক বিভাগের ডিজির বরখাস্ত চেয়ে আইনি নোটিশ

নূর মোহাম্মদ: [২] শনিবার ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব ও ব্যারিস্টার মোহাম্মদ কাউছার এ নোটিশ পাঠান। কোভিড পজিটিভ হওয়ার পরও গণভবনে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করায় ডাক বিভাগের মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্রকে চাকরি থেকে বরখাস্ত করতে বলা হয়েছে নোটিশে। একইসঙ্গে কমিটি গঠন করে বিষয়টি তদন্ত করতে বলা হয়েছে। এছাড়া প্রধানমন্ত্রীর নিরাপত্তায় ঘাটতি রয়েছে কি না তাও খতিয়ে দেখতে অনুরোধ করেন নোটিশ দাতারা।

[৩] প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব, জনপ্রশাসন সচিব, স্বরাষ্ট্র সচিব, ডাক ও টেলিযোগাযোগ সচিব, স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক এবং আইইডিসিআর’র পরিচালককে ইমেইলে নোটিশটি পাঠানো হয়েছে। ৪৮ ঘণ্টা মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়।

[৪] নোটিশে বলা হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিশেষ স্মারক ডাকটিকেট, ডাটা কার্ড উম্মোচনের উদ্বোধনী কাজে গত ১৪ আগস্ট গণভবনে যান সুধাংশু শেখর। তথ্য গোপন করে প্রধানমন্ত্রীর কাছে যাওয়া তার ব্যক্তিগত নিরাপত্তা এবং স্বাস্থ্যের জন্য চরম ঝুঁকির। সংক্রামক রোগ (প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মুল) আইন ২০১৮ অনুযায়ী তার কর্মকাণ্ড একটি শাস্তিযোগ্য অপরাধ।

[৫] নোটিশে আরও বলা হয়, আগস্ট শোকের মাস। এই মাসে বাংলাদেশের ইতিহাসে বর্বরতম হত্যাকাণ্ড ঘটেছে। বাংলাদেশকে নেতৃত্ব শুন্য করার জন্য বারবার স্বাধীনতাবিরোধী চক্র এ মাসকে বেছে নিয়েছে। এমন পরিস্থিতিতে একজন কোভিড আক্রান্ত ব্যক্তি প্রধানমন্ত্রীর কাছাকাছি যাওয়ায় দেশবাসীর মধ্যেও আতঙ্ক তৈরি হয়েছে। প্রশ্ন উঠেছে তার ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে। এ কারণেই বিষয়টির তদন্ত হওয়া প্রয়োজন।

  • সর্বশেষ