শিরোনাম
◈ পাঁচ গুণ আয়ের লোভে রাশিয়ার পথে ইলেকট্রিশিয়ান মোহন, যেভাবে যুদ্ধ করে দেশে ফেরেন ◈ স্থানীয় সরকার নির্বাচনে চ্যালেঞ্জে পড়তে পারে বিএনপি, নানা উদ্যোগ ◈ ঈদুল আজহা উপলক্ষে যত টাকায় মিলবে টিসিবির তিন পণ্য! ◈ আ’লীগের পুনর্বাসন নিয়ে কোনো চাপে নতি স্বীকার করবে না সরকার ◈ উচ্ছেদকৃত হকারদের পুনর্বাসনে ডিজিটাল আইডি চালু করছে ঢাকা দুই সিটি ◈ অ‌নেক ক‌ষ্টে ওয়েস্ট হ্যাম ইউনাইটেড‌কে হারা‌লো আর্সেনাল ◈ রিয়াল মা‌দ্রিদ‌কে হারিয়ে লা লিগা শিরোপা জিতলো বার্সেলোনা  ◈ রেমিট্যান্স যোদ্ধাদের জন্য দুই মাসের মধ্যে আসছে ‘প্রবাসী কার্ড’ ◈ মিয়ানমারে মধ্যরাতের ভূমিকম্প, কেঁপে উঠল চট্টগ্রামও ◈ পাকিস্তানের ক্রিকেট তারকা ইরফান ধরা পড়লেন ট্রাফিক পুলিশের হাতে

প্রকাশিত : ২২ আগস্ট, ২০২০, ০৯:২০ সকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২০, ০৯:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছোটগল্প ‘মরার আকাল’ অবলম্বনে ‘দ্য নিউ নরমাল’

ডেস্ক রিপোর্ট : কথাসাহিত্যিক ফারুক মঈনউদ্দীনের ছোটগল্প ‘মরার আকাল’ অবলম্বনে নির্মিত হলো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য নিউ নরমাল’। নির্মাণ করেছেন সোহেল রানা বয়াতি।

করোনাকালের জীবন নিয়ে নির্মিত এই ছবির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন রণক ইকরাম। এর প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন সাঞ্জু জন ও বিপাশা কবীর।

পরিচালক বলেন, ‘করোনাকালে সারা বিশ্বের মানুষ তাদের জীবনকে নতুন নিয়মে অভ্যস্ত করেছেন এবং এই সংকট মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা করছেন। এই চলচ্চিত্রে সেই বিষয়টিই ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।’

অভিনেত্রী বিপাশা কবীর বলেন, ‘কোভিড টাইমের অন্যরকম জার্নির দেখা মিলবে এই গল্পে।’

রাহুল সরকারের চিত্রগ্রহণে স্বল্পদৈর্ঘ্যটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন আশিক সরকার, বাদল শহীদ, আনোয়ার, সোহাগ বিশ্বাস প্রমুখ। শিগগিরই অনলাইন প্ল্যাটফর্মে কাজটি মুক্তি পাবে বলে জানান পরিচালক সোহেল রানা বয়াতি।বাংলাট্রিবিউন

  • সর্বশেষ
  • জনপ্রিয়