শিরোনাম
◈ ৪ কিমি গতির ঢাকা শহর! যানজট কমাতে এআই ও জিরো সিগন্যাল ট্রাফিক ব্যবস্থাপনার পথে বাংলাদেশ ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের জোট সমীকরণ: কে কার সঙ্গে, কে কোথায় প্রতিদ্বন্দ্বিতা করছে? ◈ ভোটের দিন প্রার্থী, পোলিং এজেন্ট ও ভোটারদের যেসব বিধিনিষেধ মানতে হবে ◈ আমরা এককভাবে সরকার গঠনে সক্ষম হবো: ডয়চে ভেলেকে তারেক রহমান (ভিডিও) ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে আরব আমিরাতের বিরু‌দ্ধে দাপু‌টে জয় নিউ জিল্যান্ডের ◈ নির্বাচনে টানা ছুটি: সরকারি চাকরি থেকে শিক্ষাপ্রতিষ্ঠান—কার কত দিন? ◈ বাংলাদেশের নতুন রাজনৈতিক সমীকরণে আওয়ামী লীগ নিয়ে ভারতের দোটানা! ◈ বিদায় নিয়ে কোথায় যাবেন, জাতিকে জানালেন প্রধান উপদেষ্টা ◈ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার যানজট ◈ দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার করল বিএনপি

প্রকাশিত : ২১ আগস্ট, ২০২০, ০৫:৫২ সকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২০, ০৫:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ট্রাম্পের তোপের মুখে নতুন আরও প্রায় চার লাখ ভিডিও সরিয়েছে টিকটক

দেবদুলাল মুন্না:[২] সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বিদ্বেষমূলক ভিডিও, স্ট্যাটাস ও কমেন্ট প্রতিরোধে বেশ জোর দিয়েছে। তারই ধারাবাহিকতায় জনপ্রিয় শর্ট ভিডিও অ্যাপ টিকটক তাদের প্লাটফর্ম থেকে গত দুইদিনে তিন লাখ ৮০ হাজার ভিডিও এবং ৬৪ হাজার কমেন্ট মুছে দিয়েছে। খবর এনগ্যাজেট।

[৩] এক ব্লগ পোস্টে টিকটকের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, বিদ্বেষ ছড়ানোর অভিযোগে এক হাজার ৩০০ এর অধিক ব্যবহারকারীর অ্যাকাউন্ট বাতিল করা হয়েছে। চলতি বছরের শুরু থেকে নীতিমালার অংশ হিসেবে শুধুমাত্র যুক্তরাষ্ট্রেই এটি করা হয়েছে।

[৪] গত জানুয়ারিতে কমিউনিটি গাইডলাইন তৈরির পর থেকে এই কার্যক্রম শুরু হয়। যদিও এর মাধ্যমে শতভাগ বিদ্বেষমূলক বক্তব্য কিংবা কনটেন্ট চিহ্নিত হয়নি বলেও জানানো হয়েছে। অ্যাপের সার্চ থেকেও এ ধরণের কনটেন্টের ফলাফল প্রদর্শন করছে না টিকটক। সামাজিক যোগাযোগ মাধ্যমটির মডারেশন টিম প্রতিনিয়ত এ বিষয়ে কাজ করছে বলেও জানানো হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়