শিরোনাম
◈ জা‌র্সিতে থাকা সৌদি আরবের পতাকায় চুমু খেলেন ক্রিশ্চিয়া‌নো রোনালদো  ◈ সৌদি-হুথি সংঘাত দীর্ঘায়িত হলে বড় অর্থনৈতিক সংকটে পড়তে পারে বাংলাদেশ ◈ বগুড়ায় ক্লাসে শাসন করায় শিক্ষককে লাঠিপেটা, সেই সপ্তম শ্রেণির ছাত্রকে স্থায়ী টিসি ◈ চকবাজারে আগুন নিয়ন্ত্রণে, ভবনের ৬-৭ তলায় এখনও তীব্র তাপ: ধোঁয়ায় চেহারা কা‌লো হ‌য়ে গে‌ছে ফায়ার ফাইটার ও স্বেচ্ছা‌সেবক‌দের ◈ অনুমোদিত মাধ্যম ছাড়া ট্রেনের টিকিট কিনে প্রতারিত হলে দায় নেবে না রেলওয়ে ◈ ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিং ও জুমার খুতবায় সচেতনতার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ প্রবাসীদের মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার আগে 'ওয়ার্নিং সিস্টেম' বন্ধ রেখেছিল সৌদি আরব, নিরাপত্তা নিয়ে প্রশ্ন ◈ হাসপাতালে সাড়ে চারশ রোগী সামলানো একা ডিউটিরত নারী ডাক্তারকে স্থানীয় নেতার হ্যানস্তা অভিযোগ, ভিডিওতে যা বললেন ◈ খেলাপি ঋণ থাকা সত্ত্বেও বেক্সিমকোর দুই প্রতিষ্ঠানকে ঋণ সুবিধায় ছাড় দিল বাংলাদেশ ব্যাংক

প্রকাশিত : ২০ আগস্ট, ২০২০, ০৯:০৯ সকাল
আপডেট : ২০ আগস্ট, ২০২০, ০৯:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আনিসুল হক: যে কারণে আমাদের অনেক ভালো ছাত্র লাগবে

আনিসুল হক : আমি রসিকতা করে একটা কথা বলি। ‘আপনি যদি পরীক্ষায় ফার্স্ট হন, আপনি প্রকৌশলী হবেন, আর আপনি যদি পরীক্ষায় খারাপ করেন, ওই প্রকৌশলীর চাকরিদাতা প্রতিষ্ঠানটির আপনি মালিক হতে পারেন। আপনি যদি ভালো ছাত্র হন, আপনি ডাক্তার হবেন, আর আপনি যদি খারাপ ছাত্র হন, তাহলে আপনি একটা হাসপাতালের মালিক হতে পারেন। আপনি যদি ভালো ছাত্র হন, আপনি সচিব হবেন, আর আপনি যদি খারাপ ছাত্র হন, আপনি মন্ত্রী হতে পারেন।’

এর সঙ্গে যুক্ত করি, আপনি ভালো ছাত্র হলে রবীন্দ্রনাথের কবিতায় ‘কী যেন বা কেন রে আজি’-র ব্যবহার নিয়ে থিসিস লেখে ডক্টরেট ডিগ্রি পাবেন, খারাপ ছাত্র হলে রবীন্দ্রনাথ হবেন। কিন্তু আমাদের ভালো ছাত্র লাগবে। ভালো ছাত্ররাই আমাদের চিকিৎসা দেবেন, আমাদের জন্য রেললাইন বানাবেন, আমাদের জন্য দ্রুতগামী জেট বানাবেন, আমাদের জন্য ভ্যাকসিন আবিষ্কার করবেন, মোবাইল ফোন ডেভলপ করবেন, আমাদের জীবন ও জগতটাকে ব্যাখ্যা করবেন। তাদের নিভৃত সাধনার ও অপার্থিব প্রাপ্তির একটা জায়গা আছে। তারা এয়ারলাইন্সের মালিক নন, ওষুধ কোম্পানির মালিক নন, মোবাইল কোম্পানির সিইও নন, কিন্তু তাঁদের নিবেদিত সাধনা আমাদের সভ্যতাটাকে এগিয়ে নেয়। নেবে। ফেসবুক থেকে

  • সর্বশেষ