শিরোনাম
◈ ইরানে হামলায় গ্যাস সংকটে পড়বে বাংলাদেশ! ◈ রাস্তায় কোনো ডিসিপ্লিন নেই, বাহিরের মানুষ পারলে আমরা কেন পারবো না: প্রধানমন্ত্রী(ভিডিও) ◈ আমাদের রাজনীতি হবে মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য: প্রধানমন্ত্রী ◈ ইরানের প্রাথমিক বিদ্যালয়ে ইসরায়েলের হামলা, নিহত বেড়ে ৪০ ◈ ঈদে বাসের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা ◈ বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট স্থগিত ◈ ফায়ার সার্ভিসের ৮ পরামর্শ ভূমিকম্পের সময় সুরক্ষিত থাকতে  ◈ ঈদযাত্রা হবে স্বস্তির ও নিরাপদ, সব প্রস্তুতি সম্পন্ন: শেখ রবিউল আলম ◈ কাতারে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের বিশেষ সতর্কবার্তা ◈ সরকারের জরুরি চিঠি সব মন্ত্রণালয়ে

প্রকাশিত : ২০ আগস্ট, ২০২০, ০১:৫০ রাত
আপডেট : ২০ আগস্ট, ২০২০, ০১:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঢাকা-১৮ আসনের প্রার্থী হচ্ছেন পুতুল, আ.লীগ নেতা ও কর্মিদের প্রচারণা!

বিশ্বজিৎ দত্ত: [২] আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্য সাহারা খাতুনের মৃত্যুর পর ঢাকা-১৮ আসনটি খালি হয়েছে। এই আসনে উপ-নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে আওয়ামী লীগের বিভিন্ন নেতা ও কর্মিদের মধ্যে আলোচনা রয়েছে।

[৩] আওয়ামী লীগের তথ্য ও প্রচার উপকমিটির সদস্য আমেনা কোহিনূর তার ফেসবুক স্ট্যাটাসে জানান, প্রধানমন্ত্রী কন্যা সায়মা ওয়াজেদ পুতুল ঢাকা-১৮ আসনে প্রার্থী। তিনি তাকে অভিনন্দনও জানান। এর পর পরই কক্সবাজার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজনীন সারোয়ার ফারুকীও এ বিষয়ে পোস্ট দেন। এভাবে আওয়ামী লীগের কেন্দ্রীয় থেকে তৃণমূল পর্যন্ত অনেকেই পোস্টদেন ও অভিনন্দন জানান।

[৪] তবে আওয়ামী লীগের পক্ষ থেকে এ বিষয়ে কোন কিছু বলা হয়নি। সম্প্রতি ১৫ ই আগস্টের শ্রদ্ধাঞ্জলি ছাড়াও বেশ কিছু অনুষ্ঠানে সায়মা ওয়াজেদকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে দেখা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়