শিরোনাম
◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের ◈ ফাইনালে শ্রীলঙ্কার কা‌ছে ৪ রানে হার, রানার্সআপ বাংলাদেশ ◈ একের পর এক ফ্লাইট বাতিল, আর্থিক ক্ষতির মুখে এভিয়েশন খাত ◈ ভারত থেকে কেনা ২০০ রেলকোচের প্রথম চালানে এলো ১৮টি ◈ ক্ষমা চেয়েও রক্ষা নেই ইনফান্তিনোর, ফিফা কাউন্সিলের কাঠগড়ায় সভাপতি ◈ বিশ্বব্যাংকের সঙ্গে ৫ বছরের উন্নয়ন চুক্তি করছে বাংলাদেশ, ২-৩ সপ্তাহের মধ্যে চূড়ান্ত বৈঠক ◈ কুমিল্লায় যুবদল নেতাকে কাউসারকে কুপিয়ে হত্যা ◈ ব্যাংককে আইএমএফ- বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিক্ষোভ, ঋণ বাতিল ও ধনীদের ওপর কর আরোপের দাবি ◈ ১৫ ঘণ্টা পর মুক্তি পেলেন কুমিল্লা সীমান্তে বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্য ◈ হিলারি ক্লিনটনের হাত থেকে মর্যাদাপূর্ণ পুরস্কার পেলেন ড. ইউনূস, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি

প্রকাশিত : ১৭ আগস্ট, ২০২০, ০৭:৪৪ সকাল
আপডেট : ১৭ আগস্ট, ২০২০, ০৭:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভোলায় সরকারি ওষুধসহ নার্স আটক

মিনহাজুল আবেদীন : [২] রোববার সরকারি ওষুধ চুরির অপরাধে তৃপ্তি রানী রায় (৩৫) নামে এক নার্সকে আটক করা হয়েছে। আটক তৃপ্তি জেলার বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত রয়েছেন।

[৩] স্থানীয়রা জানান, তৃপ্তি রানী রায় দীর্ঘ দিন ধরে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত রয়েছেন। যার কারণে স্থানীয়দের সাথে সর্ম্পক তৈরি হয়েছে। এ সুবাদে তিনি বিভিন্ন সময় হাসপাতাল থেকে অবৈধভাবে ওষুধ নিয়ে বাইরে বিক্রি করে আসছিলেন। তিনি রোববার দুপুরে হাসপাতালের বহির্বিভাগের ফার্মেসি থেকে অবৈধভাবে ৪৮ পাতা ওষুধ বিক্রি করে নিয়ে যাচ্ছিলেন। এ সময় পথে স্থানীয়রা তাকে ধরে ফেলে। তার হাত ও নার্সের পোশাকের পকেট থেকে ৪৮ পাতা ওষুধ জব্দ করা করে স্থানীয়রা।

[৪] অভিযুক্ত নার্স তৃপ্তি রানী রায় জানান, তিনি এসব ওষুধ তার আত্মীয়-স্বজনদের জন্য নিয়ে যাচ্ছিলেন। তিনি মাঝে মাঝে এসব নিয়ে যান।

[৫] উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তপতি চৌধুরী জানান, বিষয়টি আমি লোকের মুখে শুনেছি। তিনি যদি ওষুধ নিয়ে থাকেন তাহলে তার বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হবে।

[৬] বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুর রহমান জানান, বিষয়টি আমি শোনার সাথে সাথে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তপতি চৌধুরীকে ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশে দিয়েছি।

[৭] ভোলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াজেদ আলী জানান, এ বিষয়ে আমরা লিখিত অভিযোগ পেয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ