শিরোনাম
◈ আরেকটি পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে বদলাবে যোগাযোগ ব্যবস্থা ◈ ইরানি হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরু ◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৭ আগস্ট, ২০২০, ০৩:০৩ রাত
আপডেট : ১৭ আগস্ট, ২০২০, ০৩:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় মারা গেলেন সাবেক ভারতীয় ওপেনার

স্পোর্টস ডেস্ক : [২] করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন সাবেক ভারতীয় ওপেনার, সুনীল গাভাস্কারের ওপেনিং সঙ্গী চেতন চৌহান। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর।

[৩] গত ১২ জুলাই সাবেক এই ক্রিকেটারের করোনা পজিটিভ হওয়ার খবর আকাশ চোপড়া নিশ্চিত করেছিলেন। গেল শুক্রবার (১৪ আগস্ট) অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের ভেন্টিলেটর সাপোর্টে নেয়া হয়। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

[৪] সাবেক এই ক্রিকেটার ভারতের হয়ে ৪০ টি টেস্ট খেলেছিলেন তিনি। ১৬ টি হাফ সেঞ্চুরি সহ ২,০৮৪ রান রয়েছে তাঁর ঝুলিতে। ১৯৮১ সালে সম্মানজনক অর্জুন পুরষ্কারে ভূষিত হল চেতন চৌহান। এছাড়াও ১৯৯১ ও ১৯৯৮ সালে উত্তর প্রদেশের আমরোহা আসন থেকে দুবার লোকসভায় নির্বাচিত হয়েছিলেন।

[৫] ১২ বছরের দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারে চৌহান সাতটি ওয়ানডে আন্তর্জাতিক ম্যাচও খেলেছেন। এ ছাড়াও চৌহান দিল্লি ও জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের (ডিডিসিএ) হয়ে অনেক কার্যক্ষেত্রে দায়িত্ব পালন করেছেন প্রেসিডেন্ট, এভাইস প্রেসিডেন্ট, সচিব এবং প্রধান নির্বাচকের দায়িত্বে ছিলেন তিনি।

[৬] ভারতের একটি অস্ট্রেলিয়া সফরের সময় তিনি ভারতের জাতীয় দলের ম্যানেজার হিসাবেও দায়িত্ব পালন করেছিলেন। - জি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়