শিরোনাম
◈ স্থানীয় নির্বাচনে একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত বিএনপির ◈ পাহাড়ি আম-আনারসসহ কৃষিপণ্য রপ্তানিতে বড় সম্ভাবনা, চাঁদাবাজি বন্ধে গুরুত্ব সরকারের ◈ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ◈ ২০২৭ সালের পবিত্র রমজান রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত ◈ দিল্লি পুলিশের হেফাজত থেকে মুক্ত কেজরিওয়াল-মমতা, আটককে ‘অপহরণ’ বললেন তৃণমূল নেত্রী ◈ সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা, আহত বহু যাত্রী; বাতিল বহু ফ্লাইট ◈ আবুধাবি টেস্ট, বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে লড়‌ছে আফগা‌নিস্তান, এখ‌নো ১৩৫ রানে পিছিয়ে ◈ যুক্তরাষ্ট্রে পেনসিলভানিয়ায় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, শিশুসহ নিহত ৯ ◈ ফেসবুকে পরিচয় কে এই রাজু, ১৭ দিনের সম্পর্কের পর কক্সবাজার থেকে ফেরার পথে কী ঘটেছিল স্কুলছাত্রীর সঙ্গে ◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তি: বাংলাদেশের লাভ কতটা, ঝুঁকি কোথায়?

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০২০, ০৮:০০ সকাল
আপডেট : ১৪ আগস্ট, ২০২০, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাতক্ষীরায় বর্তমান ও সাবেক চেয়াম্যানের দু’গ্রুপের সংঘর্ষে পুলিশসহ আহত ১০

সাতক্ষীরা প্রতিনিধি: [২] বৃহস্পতিবার রাতে খাজরা ইউনিয়নের গদাইপুরে এ ঘটনাটি ঘটে। এদিকে, এ ঘটনায় পুলিশের এস.আই জাহাঙ্গীর বাদী হয়ে ২২ জনের নামসহ অজ্ঞাত আরো ১০০-১৫০ জনের নামে থানায় একটি মামলা দায়ের করেছে। পুলিশ ঘটনাস্থল থেকে দুইজনকে গ্রেপ্তার করেছে।

[৩] গ্রেপ্তারকৃতরা হলেন, গদাইপুর গ্রামের নুর ইসলামের ছেলে গোলাম কিবরিয়া (৩৫) ও একই গ্রামের গোলাম রব্বানীর ছেলে মফিজুল ইসলাম (৩৮)।

[৪] আহত দুই পুলিশ সদস্যরা হলেন, এস আই জাহাঙ্গীর ও ওসির ড্রাইভার শরিফুল ইসলাম। এর মধ্যে গুরুতর আহত শরিফুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

[৫] আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার খাজরা ইউনিয়নের গদাইপুর মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন একটি চায়ের দোকানে বসে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বর্তমান চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিম ও সাবেক চেয়ারম্যান রুহুল কুদ্দুস সমর্থকদের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে এ সংঘর্ষের সৃষ্টি হয়। এতে ওয়ায়েছ কুরনী, তুহিন বাবু, রফিকুল ইসলাম, সোহাগ, সাব্বীর হোসেনসহ দু’পক্ষের কমপক্ষে ১০জন আহত হন।

[৬] খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এরপর দূর্বৃত্তরা হঠাৎ পুলিশের উপর বিনা উস্কানিতে ইট-পাটকেল নিক্ষেপ করে। এসময় পুলিশের গাড়িতে হামলা চালায় তারা। এতে আহত হন পুলিশের এসআই জাহাঙ্গীর ও ওসির ড্রাইভার শরিফুল ইসলাম। একই সাথে ভাংচুর করা হয় পুলিশের গাড়িটি। গুরুতর আহত পুলিশ সদস্য শরিফুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

[৭] এ রিপোর্ট লেখা পর্যন্ত সেখানে এখনও থমথমে অবস্থা বিরাজ করছে এবং পুলিশ মোতায়েন রয়েছে। এদিকে, সংঘর্ষে আহতরা গ্রেপ্তার এড়াতে বিভিন্ন বেসরকারী হাসপাতালে গোপনে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ