শিরোনাম
◈ ১২ তারিখেই নির্বাচন হবে, হতেই হবে: ইনকিলাব মঞ্চ ◈ বিএনপি ও জামায়াতের নির্বাচনি ইশতেহার: নতুনত্ব কি আছে? ◈ নতুন কর্মসূচির ঘোষণার কথা জানিয়ে শাহবাগ ছাড়ল ওসমান হাদি হত্যার বিচার দাবির আন্দোলনকারীরা ◈ তারেক রহমানকে নির্বাচনী বিতর্কে অংশ নেওয়ার আহ্বান জামায়াত আমিরের ◈ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় উত্থান, দেশের বাজারেও উচ্চমূল্য অব্যাহত ◈ সোহান ঝ‌ড়ে ধুম‌কেতুর বিরু‌দ্ধে দুর্বার একাদ‌শের জয় ◈ ব্রিটেনে বসবাসরত বাংলাদেশি ভোটাররা কি দেশের নির্বাচনে প্রভাব ফেলতে পারেন? ◈ নীরবে মদ বিক্রি শুরু করেছে সৌদি আরব, কিনতে পারছেন যারা ◈ যমুনার সামনে বিক্ষোভে অধিকাংশই লাঠির আঘাতে আহত: ঢামেক পরিচালক (ভিডিও) ◈ শাহবাগে অবস্থান কর্মসূচি স্থগিত, যানচলাচল স্বাভাবিক

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০২০, ০২:৪৭ রাত
আপডেট : ১৪ আগস্ট, ২০২০, ০২:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]কুমিল্লার দাউদকান্দিতে ১২৭২ বোতল ফেনসিডিলসহ আটক ৬

এইচএম দিদার: [২] কুমিল্লার দাউদকান্দিতে র‌্যাব ১০ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দুইটি অভিযান চালিয়ে ১২৭২ বোতল ফেনসিডিলসহ ছয় মাদক কারবারী আটক ও তাদের ব্যবহৃত ৩টি গাড়ি জব্দ করেছে র‌্যাব-১০।

[৩] বৃহস্পতিবার উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টোল প্লাজার পশ্চিম পাশে ট্রাফিক পুলিশ বক্সের সামনে ও উপজেলার গৌরীপুর এলাকায় পৃথক অভিযান চালায় র‌্যাব-১০ এর সদস্যরা।এ সময় ১২৭২ বোতল ফেনসিডিল ও তাদের ব্যবহৃত ৩টি গাড়ি সহ ছয় মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়।

[৪] গ্রেফতাররা হলেন চাঁদপুর রঘুনাথপুর এর মৃত আব্দুল মতিনের ছেলে আবুল কালাম আজাদ (৩৮), নরসিংদী সাটির পাড়া মৃত আহসান উল্লার ছেলে আউয়াল হোসেন(৩০), নোয়াখালীর করমুল্যার বাবুল মিয়ার ছেলে খাদেমুল ইসলাম। অপর মামলার আসামীরা হলেন খুলনার রুপসার মো.বেলায়েত হোসেন এর ছেলে মো. লোকমান হোসেন (৩০), কুমিল্লার চান্দিনার ইকবাল হোসেন এর ছেলে মো.ইমরান হোসেন (২৬), নরসিংদী মাদবদীর মো.নুর নবি হোসেন এর ছেলে মো.তৌহিদুল ইসলাম (২৪)।

[৫] জানা যায়, র‌্যাব-১০ এর একটি দল বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টোল প্লাজার পশ্চিম পাশে ট্রাফিক পুলিশ বক্সের সামনে একটি ট্রাকে (ঢাকা মেট্রো-ড-১৪-৫৯০১)তল্লাশী চালিয়ে কেবিনের ভিতর থেকে ২৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করে ও তিন মাদক কারবারীকে আটক করে।এর পর উপজেলার গৌরীপুর সংলগ্ন গোমতী ব্রিজের দক্ষিণ পাশে ঝরণা ট্রেডার্স সামনে পাকা রাস্তার উপর একটি প্রাইভেটকার ও মাইক্রোবাস তল্লাশী চালিয়ে ৯৮২ বোতল ফেনসিডিল সহ মাদক কারবারী তিন জনকে আটক করে।

[৬] দাউদকান্দি মডেল থানায় মাদকদ্রব্য আইনে পৃথক দু'টি মামলা দায়ের করা হয়েছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়