শিরোনাম
◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি ◈ চলতি অর্থ বছরের ৩১৮.৬৩৯ কি.মি. খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে : পানি সম্পদ মন্ত্রী  ◈ চাহিদার চাপে তেলশূন্য পাম্প—নিয়ন্ত্রণে ঢাকায় চালু হচ্ছে পরীক্ষামূলক ‘ফুয়েল পাস’ ◈ প্রবাসী আয়ে নতুন ইতিহাস, এক মাসেই সর্বোচ্চ প্রবাহ ◈ দেশবাসীর রায়কে অবমূল্যায়ন করার অভিযোগ তুলে সংসদে বিরোধীদলের ওয়াকআউট ◈ জামায়াতের উপর বিএন‌পির নজরদা‌রি, পুতুল‌কে সাম‌নে রে‌খে ফেরার অপেক্ষায় পলাতক আওয়ামী লীগ ◈ ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিলো ব্রাজিল ◈ রাজনৈতিক হয়রানিমূলক ২৩,৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে: আইনমন্ত্রী

প্রকাশিত : ১৩ আগস্ট, ২০২০, ০৭:৫১ সকাল
আপডেট : ১৩ আগস্ট, ২০২০, ০৭:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিডে কোরবানি কমেছে ১২ লাখ, ক্ষতিগ্রস্ত ছোট খামারি আর কৃষক

শিমুল মাহমুদ : [২] প্রাণিসম্পদ অধিদফতরের হিসাব অনুযায়ী, এবার কোরবানির জন্য এক কোটি ১৯ লাখ পশু প্রস্তুত করা হয়েছিল। এর মধ্যে কোরবানি হয়েছে ৯৪ লাখ। গত বছর কোরবানি হয়েছিল এক কোটি ৬ লাখ।
[৩] মাঠ পর্যায়ের রিপোর্ট অনুযায়ী এ বছর কোরবানিযোগ্য মোট পশুর সংখ্যা ছিলো এক কোটি ১৮ লাখ ৯৭ হাজার ৫০০টি।

[৪] গত বছর হৃষ্টপুষ্টকরণের আওতায় কোরবানির জন্য সারাদেশে গবাদি পশুর সংখ্যা ছিল মোট এক কোটি ১৭ লাখ ৮৮ হাজার ৫৬৩টি। এ বছর গবাদিপশুর পর্যাপ্ত জোগানের বিষয়টিও কার্যপত্রে উল্লেখ করা হয়।

[৫] প্রাণিসম্পদ অধিদফতরের প্রাণিসম্পদ অর্থনীতিবিদ ডা. ভবতোষ কান্তি সরকার বলেন, এবার সারাদেশে মোট পশু কোরবানি হয়েছে ৯৪ লাখ ৫০ হাজার ২৬৩টি। এর মধ্যে গরু ও মহিষ রয়েছে ৫০ লাখ ৫১ হাজার ৯৬৮টি। ছাগল, ভেড়া ৪৩ লাখ ৯৬ হাজার ৫৩০টি। আর উট, দুম্বা, গাড়লসহ অন্যান্য পশু ছিল এক ৭৬৫টি।

[৬] অধিদপ্তরের এক কর্মকর্তা জানান, ভারতীয় গরু আসার কারণে ছোট খামারিরা ন্যায্যমূল্য পাননি। তাছাড়া বানের (বন্যা) কারণে অনেকে গরু হাটেও ঠিকমতো তুলতে পারেননি। এতে অনেক ছোট খামারি কম দামে গরু বিক্রি করে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়