শিরোনাম
◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও) ◈ নির্বাচনের জন্য সহায়ক পরিবেশ রয়েছে, চাপ নেই: নির্বাচন কমিশনার মাছউদ

প্রকাশিত : ১৩ আগস্ট, ২০২০, ১০:২২ দুপুর
আপডেট : ১৩ আগস্ট, ২০২০, ১০:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কিশোরগঞ্জে চকলেটের লোভ দেখিয়ে ৪ বছরের শিশুকে ধর্ষণ

মিনহাজুল আবেদীন : [২] বুধবার বিকেলে কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের জালুয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ওই শিশুকে কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
[৩] পুলিশ জানায়, জালুয়াপাড়া গ্রামের ৪ বছরের শিশুটি বাড়ির পাশে একটি পরিত্যক্ত ইটভাটায় খেলছিল। একই গ্রামের অপর এক কিশোর চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে তাকে ইটভাটার নির্জন স্থানে নিয়ে মুখ চেপে ধর্ষণ করে। শিশুর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে পালিয়ে যায় ওই কিশোর। পরে গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
[৪] শিশুটির বাবা-মা জানান, তাদের নিষ্পাপ শিশুটি এখনও স্বাভাবিক হতে পারছে না। তারা এ ঘটনায় অভিযুক্ত কিশোরের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
[৫] কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মো. আবু বকর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় রাতে মেয়েটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ওই কিশোরকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়