শিরোনাম
◈ গ্রাহকদেরকে ছেঁড়া-ফাটা বা ময়লাযুক্ত নোট বদলে না দিলে শাস্তি ◈ আমি একদিনেই ইরানকে গুড়িয়ে দিতে পারি: ট্রাম্প ◈ ১ বিলিয়ন ডলার ও সবচেয়ে সুন্দরী নারীকে স্ত্রী হিসেবে দাও, না হলে সম্পর্ক ছিন্ন: তুরস্ককে উগান্ডার সেনাপ্রধান ◈ এনডিটিভি সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী: চীনের সঙ্গে সম্পর্ক নিয়ে উদ্বেগ থাকলে ভারত স্পষ্টভাবে জানাক ◈ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা চরমে: ডোনাল্ড ট্রাম্পের হরমুজ প্রণালি অবরোধের হুমকি ◈ সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ আর নেই ◈ ‘টাকা দিন, এমপি হন’ ১২ কোটির বিনিময়ে এমপি পদ, বিস্ফোরক অভিযোগ চট্টগ্রামের বিএনপি নেত্রীর ◈ ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু ◈ গণতন্ত্র একটি আস্থার জায়গা: চীফ হুইপ  ◈ লটারি কখনোই মেধা যাচাইয়ের সঠিক পদ্ধতি নয়, এটি ধনী-গরিব বৈষম্যও কমাতে কার্যকর হয়নি: শিক্ষা মন্ত্রী

প্রকাশিত : ১২ আগস্ট, ২০২০, ০৬:৫৫ সকাল
আপডেট : ১২ আগস্ট, ২০২০, ০৬:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অনুষ্ঠিত হয়েছে বাফুফের কার্যনির্বাহী কমিটির সভা, নেওয়া হয়েছে ৬ সিধান্ত

নিজস্ব প্রতিবেদক : [২] বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির ১৯তম নিয়মিত সভা বিকাল তিনটায় মতিঝিলস্থ বাফুফে ভবনের কনফারেন্স রুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সভাপতিত্ব করেন বাফুফের সভাপতি কাজী মোঃ সালাহ্উদ্দিন।

[৩] সভায় আগামীর বিভিন্ন কার্যক্রম নিয়ে ৬টি সিধান্ত গৃহীত হয়েছে।

[৪] নতুন সিধান্ত গুলো হল :

১। ‘বাংলাদেশ প্রিমিয়ার লীগ ২০১৯-২০’ ও ‘বাংলাদেশ চ্যাম্পিয়নশীপ লীগ ২০১৯-২০’ এর খেলা কোভিড-১৯ পরিস্থিতির জন্য বাতিল ঘোষনা করা হয় এবং পরবর্তীতে ২০২০-২১ ফুটবল মৌসুমে লীগ শুরুর ব্যাপারে অতিশীঘ্রই সিদ্ধান্ত নেয়া হবে।
২। ‘মহিলা ফুটবল লীগ ২০১৯-২০’ এর অবশিষ্ট খেলাসমূহ কোভিড-১৯ পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী নভেম্বর ২০২০ এ অনুষ্ঠিত হবে।
৩। ২০১৯ সালের বাফুফের অডিটরস রিপোর্ট ও ২০২১ সালের বাজেট সভায় অনুমোদন দেয়া হয় এবং মিজান এন্ড কোং’কে অডিটর হিসেবে নিয়োগ দেয়া হয়।
৪। আসন্ন ‘বাফুফের নির্বাচনী সাধারণ সভা ২০২০’ উপলক্ষে ১৩৯ জন ভোটিং ডেলিগেট এর তালিকা অনুমোদন দেয়া হয়।
৫। আগামী ৩ অক্টোবর ২০২০ তারিখ প্যান প্যাসিফিক সোনারগাঁও এ ‘বাফুফে নির্বাচনী সাধারণ সভা ২০২০’ অনুষ্ঠানের তারিখ নির্ধারণ করা হয়, যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অনুমতি সাপেক্ষে অনুষ্ঠিত হবে।
৬। ফিফা কভিড -১৯ ত্রাণ পরিকল্পনা এর আওতায় ফিফা ১.৫ মিলিয়ন মার্কিন ডলার অনুদানের ঘোষনা করেছে, ৫.০০ লক্ষ ডলার মহিলা ফুটবলের উন্নয়নে ব্যয় এবং ১০.০০ লক্ষ ডলার পুরুষ ফুটবলের বিভিন্ন খাতে ব্যয় করতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়