শিরোনাম
◈ ফৌজদারহাটে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে ভয়াবহ আগুন ◈ স্বাধীনতা দিবসে মা-বাবার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ◈ মধ্যপ্রাচ্য সংঘাতে হরমুজে আটকা ২ হাজার জাহাজ ও ২০ হাজার নাবিক ◈ মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ◈ স্বাধীনতা দিবসের শিক্ষায় সবাইকে দেশের কল্যাণে আত্মনিয়োগের আহ্বান ◈ ট্রাম্পের প্রস্তাব হাতে পেয়েছে ইরান, ‘অযৌক্তিক’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান ◈ হাতিরঝিল থানার ওসি ক্লোজড ◈ মহান স্বাধীনতা দিবস আজ ◈ এসএসসি ও এইচএসসি পরীক্ষা ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা : শিক্ষামন্ত্রী ◈ ইউপি চেয়ারম্যানকে বিএনপি নেতা: এমপি সাহেবের থার্টি পারসেন্ট বুঝাইয়া দিছেন?

প্রকাশিত : ১১ আগস্ট, ২০২০, ০৫:৫২ সকাল
আপডেট : ১১ আগস্ট, ২০২০, ০৫:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বায়ার্নের বিপক্ষে হারবে বার্সেলোনা, বললেন ম্যাথাউস

স্পোর্টস ডেস্ক : [২] চেলসিকে নিয়ে ছেলেখেলা করে বায়ার্ন মিউনিখ চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি এবার লিওনেল মেসির বার্সেলোনার। মেসি বনাম রবার্ট লেওয়ানডস্কি দ্বৈরথ নিশ্চিত হতেই বায়ার্নের কিংবদন্তি লোথার ম্যাথাউস পরিষ্কার বলে দিলেন, লিসবনে আগামী শুক্রবার জিতবে তার পুরনো ক্লাবই, পারবে না বার্সা।

[৩] প্রথম লেগে ৩-০ জয়ের পরে শনিবার নিজেদের মাঠে চেলসিকে ৪-১ ওড়াল বুন্দেসলিগা জয়ী বায়ার্ন। নায়ক যথারীতি লেওয়ানডস্কি। যিনি শুধু জোড়া গোল করেননি না, দু’টি গোল করানও। সেরা ফর্মে থাকা লেওয়ানডস্কিকে অনেকে এই মুহূর্তে মেসির থেকেও এগিয়ে রাখছেন। যা নিয়ে থোমাস মুলারের মন্তব্য, ‘কে সেরা, সেটা লিসবনেই প্রমাণ করার দায়িত্ব লিউয়ির (লেওয়ানডস্কি)!

[৪] লেওয়ানডস্কি মৌসুমে ৫৩ গোল করলেন। চ্যাম্পিয়ন্স লিগে ১৩। এক মৌসুমে এই টুর্নামেন্টে সর্বাধিক ১৭ গোলের নজির ক্রিশ্চিয়ানো রোনালদোর। নজির গড়ার সুযোগ নিয়ে লেওয়ানডস্কি কিন্তু বলছেন, রেকর্ডের কথা ভাবছিই না। বেশি খুশি হব দল ফাইনালে উঠলে।

[৫] আর প্রবল আশাবাদী ম্যাথাউসের কথা, মানছি যে কোনও ম্যাচে অসাধারণ কিছু করতেই পারে মেসিরা। তবু বলব, এই মুহূর্তে বায়ার্ন যে ছন্দে আছে, তারা একমাত্র হারতে পারে অপ্রত্যাশিত খারাপ খেললে। - গোল ডটকম

  • সর্বশেষ
  • জনপ্রিয়