শিরোনাম
◈ কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা রহস্যজনক হত্যাকাণ্ডের ঘটনায় আটক ৫ ◈ রাশিয়া যা পারল না তা করে দেখাল চিন: তাইঝৌ ডেস্ট্রয়ারের পুনর্জন্ম, মিনিটে ছুড়বে ৩০ ক্ষেপণাস্ত্র ◈ “চীনের বিজ্ঞানীদের নতুন আবিষ্কার: সমুদ্র থেকে ইউরেনিয়াম শিকারে ‘প্রিডেটর’ ম্যাটেরিয়াল” ◈ বিএনপি ছেড়ে নেতাদের স্রোত, দুই মাসেই চাপে সরকার, রাজপথে সক্রিয় বিরোধীরা ◈ জামিন পেলেন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি নিষিদ্ধ ছাত্রলীগ নেতা লাভলু ◈ গত ১৮ মাস যে আরামে ছিলেন, সেই আরাম এখন আর হচ্ছে না: বিরোধী দলকে প্রতিমন্ত্রী (ভিডিও) ◈ এবার রাজশাহীর সরকারি কলেজের জুতাপেটার ঘটনায় সেই নারী শিক্ষক বরখাস্ত ◈ প্রণোদনার ওপর কর প্রত্যাহারের দাবি বিটিএমএ’র ◈ ক্রীড়াঙ্গনকে রাজনীতি মুক্ত রাখার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রী আ‌মিনুল হ‌কের ◈ ৮০ লাখ ব্যক্তি রিটার্ন দেয়নি, তালিকা করে ডিজিটাল পদ্ধতিতে নোটিশ যাবে

প্রকাশিত : ১১ আগস্ট, ২০২০, ০৬:০০ সকাল
আপডেট : ১১ আগস্ট, ২০২০, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১৪ বছরের প্রতিটি দিনই ছিল রোমাঞ্চকর: সাকিব

ডেস্ক রিপোর্ট : কদিন আগেই আন্তর্জাতিক ক্রিকেটে পথচলার ১৪ বছর পূরণ করেছেন সাকিব আল হাসান। এ উপলক্ষ্যে সোমবার নিজের ফেইসবুক পেজে ফেলে আসা দিনগুলোর স্মরণীয় মুহূর্তগুলো নিয়ে তৈরি একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। যার ক্যাপশনে সমর্থকদের ধন্যবাদ জানিয়ে বলেছেন, ‘ফেলে আসা প্রতিটি দিনই রোমাঞ্চকর অভিজ্ঞতা ছিল।’

https://www.facebook.com/Shakib.Al.Hasan/videos/1335820800143089/

গত ৬ আগস্ট আন্তর্জাতিক ক্রিকেটে পথচলার ১৪ বছর পূরণ করেন সাকিব। ২০০৬ সালের এই দিনে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয়েছিল তার। তিন মাস পর অভিষেক হয় টি-টোয়েন্টিতে। আর ২০০৭ সালের মার্চে ভারতের বিপক্ষে অভিষেক হয় টেস্টে।

এখন পর্যন্ত ৫৬ টেস্ট, ২০৬ ওয়ানডে ও ৭৬ টি-টোয়েন্টি খেলা সাকিব ফেইসবুকে লিখেছেন, ‘দেখতে দেখতে কেটে গিয়েছে অনেকগুলো দিন। বিগত ১৪ বছরের প্রত্যেকটি দিনই আমার কাছে রোমাঞ্চকর একেকটি অভিজ্ঞতা। এমন দুর্দান্ত এক পথচলাই আমাকে দাঁড় করিয়েছে আজকের জায়গায়।’

 

 

সমর্থকদের ধন্যবাদ জানিয়ে লিখেন, ‘আপনাদের সবার অকুণ্ঠ সমর্থন আর ভালোবাসাই আমাকে জুগিয়েছে পথ চলার অনুপ্রেরণা। ক্যারিয়ারের ১৪তম বছর পূর্ণ করার দারুণ এই মুহূর্তে আমি ধন্যবাদ জানাতে চাই আপনাদের সবাইকে। আগামী দিনগুলোতে এগিয়ে যেতে চাই আরও নতুন উদ্যমের সাথে।’

আইসিসির নিষেধাজ্ঞায় আপাতত ক্রিকেট থেকে দূরে আছেন সাকিব। এক বছরের সেই নিষেধাজ্ঞা শেষ হবে আসছে ২৯ অক্টোবর।
সূত্র- দেশরূপান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়