শিরোনাম
◈ নারী প্রশ্ন, ভোটার মাইগ্রেশন ও পাল্টাপাল্টি অভিযোগে নির্বাচনি রাজনীতিতে উত্তাপ ◈ চট্টগ্রাম বন্দরে শ্রমিক কর্মবিরতির পর কড়া ব্যবস্থা, সরাসরি বুকিং ও সভা-সমাবেশ নিষিদ্ধ, বিএনপিপন্থী চার নেতা বদলি ◈ বিশ্ববিদ্যালয়ের হলে উপমার লাশ, হিসাব মিলছে না কারও ◈ অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করলো পাকিস্তান ◈ তুরস্ক ভিসা এখন ঢাকায়: কোথায়, কখন, কত ফি—সব তথ্য এক নজরে ◈ জুলাই সনদে গণভোট: ‘হ্যাঁ’ জিতলে সংস্কার, ‘না’ জিতলে কী হবে? ◈ যুক্তরাষ্ট্র থেকে মোংলা বন্দরে এলো ৫৭ হাজার টন গম ◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড

প্রকাশিত : ১০ আগস্ট, ২০২০, ০২:৫১ রাত
আপডেট : ১০ আগস্ট, ২০২০, ০২:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নারী ক্রিকেটারও আজ থেকে অনুশীলনে যোগ দিচ্ছেন

নিজস্ব প্রতিবেদক : [২] ঈদের আগেই ক্রিকেটারদের একক অনুশীলনের সুযোগ করে দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত শনিবার থেকে দ্বিতীয় পর্বের অনুশীলন শুরু হয়েছে।

[৩] সেখানে নতুন করে যোগ দিয়েছেন ৮ ক্রিকেটার। এবার অনুশীলনে নামতে যাচ্ছেন নারী ক্রিকেটাররাও। রোববার সন্ধ্যায় নারী ক্রিকেটারদের অনুশীলন সূচি প্রকাশ করেছে বিসিবি।

[৪] সূচি অনুযায়ী খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে অনুশীলন করবেন বাংলাদেশ নারী দলের দুই অধিনায়ক রুমানা আহমেদ এবং সালমা খাতুন।

[৫] এ ছাড়া বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ঘাম ঝরাবেন খাদিজাতুল কুবরা এবং শারমিন সুলতানা। মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে অনুশীলন করবেন শামীমা সুলতানা এবং শারমিন শুপ্তা।

[৬] শের-ই-বাংলায় নিজেদের ফিটনেস নিয়ে কাজ করবেন জাহানারা আলম এবং নাহিদা আকতার। সোমবার থেকেই তাদের অনুশীলনে যোগ দেয়ার কথা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়