শিরোনাম
◈ সাত পুলিশ কর্মকর্তা বরখাস্ত ◈ গুম প্রতিরোধ আইন ২০২৫-এর অধ্যাদেশের চেয়ে শক্তিশালী: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ নতুন দায়িত্ব পেলেন আমানউল্লাহ আমান ◈ যুক্তরাষ্ট্র ভ্রমণে ভিসা বন্ড সহজ করার আহ্বান রাষ্ট্রপতির, বাড়াতে চান বাণিজ্য-সহযোগিতা ◈ শরীর-মন সতেজ করতে ইউরোপের ১১ স্পা শহর ও বিলাসবহুল ওয়েলনেস গন্তব্য: কী আছে, কেন এত আকর্ষণীয় ◈ স্ক্যাবিসের সংক্রমণ বাড়ছে দেশজুড়ে, সবচেয়ে ঝুঁকিতে ঘনবসতিপূর্ণ এলাকা ◈ নতুন দায়িত্বে গয়েশ্বর চন্দ্র ◈ তনু হত্যা মামলায় ২ সন্দেহভাজনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি ◈ বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কমল কেন, ব্যাখ্যা দিল আদানি পাওয়ার ◈ চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

প্রকাশিত : ০৯ আগস্ট, ২০২০, ০৯:১৩ সকাল
আপডেট : ০৯ আগস্ট, ২০২০, ০৯:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শেয়ারবাজারে আশার আলো

মিনহাজুল আবেদীন : [২] কোভিড-১৯ রোগের প্রকোপে ভুগতে থাকা শেয়ারবাজারে বেশ কিছুদিন ধরেই ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। ঈদের আগের শেষ সপ্তাহে এই চিত্র ছিল সবচেয়ে বেশি, যা ঈদের পরও বিদ্যমান রয়েছে। বাংলানিউজ

[৩] ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালক মো. রকিবুর রহমান বলেন, গ্রামীণফোনের মতো বড় প্রতিষ্ঠান এলে শেয়ারবাজার আবারও চাঙা হয়ে উঠবে। এমন ইতিবাচক পরিস্থিতি বজায় থাকলে ধীরে ধীরে বাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা বাড়বে। তবে এখন বড় বড় ভালো কিছু প্রতিষ্ঠানকে নিয়ে আসা প্রয়োজন। জাগোনিউজ

[৪] জানা গেছে, ঈদের পর গত সপ্তাহে শেয়ারবাজারে চার কার্যদিবস লেনদেন হয়েছে। ৪ দিনেই প্রায় ৮ হাজার কোটি টাকা ফিরে পেয়েছেন বিনিয়োগকারীরা। ঈদের আগের শেষ সপ্তাহে একই পরিমাণ অর্থ ফিরেছে শেয়ারবাজারে। ফলে দুই সপ্তাহে শেয়ারবাজারে ফিরেছে প্রায় ১৬ হাজার কোটি টাকা। তালিকাভুক্ত প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বৃদ্ধির ফলে এটি সম্ভব হয়েছে।

[৫] এদিকে আগের সপ্তাহের তুলনায় গত সপ্তাহে ডিএসই’তে লেনদেনের পরিমাণ বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে। গত সপ্তাহের প্রতি কার্যদিবসে গড়ে লেনদেন হয়েছে ৭২৫ কোটি ৯৭ লাখ টাকা। আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয় ৪৪৬ কোটি ৭৫ লাখ টাকা। অর্থাৎ প্রতি কার্যদিবসে গড় লেনদেন বেড়েছে ২৭৯ কোটি ২২ লাখ টাকা। যা ভবিষ্যতের জন্য গুরুত্বপূণ ভূমিকা রাখবে। প্রিয়.কম

  • সর্বশেষ