শিরোনাম
◈ মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট বাধ্যতামূলক, ১৫ নভেম্বরের মধ্যে লাগানোর নির্দেশ বিআরটিএর ◈ রাশিয়ার কামচাতকায় ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা নেই ◈ বৈশ্বিক ক্ষুধা সূচকে থমকে যাচ্ছে ঢাকার অগ্রগতি ◈ পাকিস্তান, ইংল্যান্ড ও শ্রীলঙ্কা‌কে নিয়ে ত্রিদেশীয় সিরিজ ১৮ অ‌ক্টোবর শুরু  ◈ দখলমুক্ত ফুটপাত, কমছে যানজট : নতুন রূপে ফিরছে রাজধানী ◈ মহাসড়কে ডাকাতের দৌরাত্ম্য, রাত নামলেই আতঙ্ক ◈ যুক্তরাষ্ট্রের ‘মাদার অব অল বোম্বস’ ইরানে ফেলার পরিকল্পনা, কতটা ভয়ংকর এই বোমা? ◈ একদিনে যে তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ পায়রা বন্দরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের পথ সুগম, আন্ধারমানিক সেতুর ডেক নির্মাণ সম্পন্ন ◈ সাগরে ভাসছে হাজার হাজার আইফোন ১৮! জেলেদের হাতে কোটি টাকার ‘ধন’ (ভিডিও)

প্রকাশিত : ০৮ আগস্ট, ২০২০, ০১:২১ রাত
আপডেট : ০৮ আগস্ট, ২০২০, ০১:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শ্রুতিমধুর নয় এমন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করবে সরকার

জেরিন আহমেদ: [২] দেশের ভাষা ও সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে স্কুলের নামকরণের প্রস্তাব ৩০ আগস্টের মধ্যে পাঠাতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

[৩] এর আগে ফেব্রুয়ারিতে নীলফামারী জেলার সদর উপজেলার ‘মানুষমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়’ এর নাম পরিবর্তন করে ‘মানুষগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়’ নামকরণ করা হয়েছিল।

[৪] জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠানো নির্দেশনাপত্রে এই বিদ্যালয়ের নামকরণ পরিবর্তনের উদাহরণ তুলে ধরা হয়।

[৫] বৃহস্পতিবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পলিসি ও অপারেশন) খালিদ আহমেদের স্বাক্ষরে ওই নির্দেশনাপত্র দেওয়া হয়।

[৬] এতে বলা হয়, সারা দেশে এমন কিছু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম আছে যা শ্রুতিমধুর নয় এবং ভাষা ও সংস্কৃতির সঙ্গে সুশোভন নয়। এসব নিয়ে বিভিন্ন সামাজিক মাধ্যমে হাস্যরসের সৃষ্টি হচ্ছে।

[৭] জানা গেছে, বিচ্ছিন্নভাবে এর আগেও এ ধরনের কয়েকটি স্কুলের নাম পরিবর্তন করেছিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এখন এ ধরনের সব বিদ্যালয়ের নাম পরিবর্তন হতে যাচ্ছে। সূত্র: সময় নিউজ, আরটিভি

  • সর্বশেষ