শিরোনাম
◈ জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ: যুদ্ধ নয়, সংঘাত সমাধানে চাই আলোচনা ও কূটনীতি ◈ তারেক রহমানের সঙ্গে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের বৈঠক, গুরুত্ব পেল রোহিঙ্গা ও জলবায়ু ইস্যু ◈ প্রতিরোধকে গুরুত্ব দিয়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যবস্থা পুনর্বিন্যাস করছে বাংলাদেশ: ডা. জুবাইদা ◈ বন্ধের পথে ৪ এনবিএফআই, আমানতকারীদের সর্বোচ্চ ৫০ লাখ টাকা ফেরতের সিদ্ধান্ত ◈ টেকসই এলডিসি উত্তরণের প্রস্তুতিতে আরও সময় চায় বাংলাদেশ ◈ বাংলাদেশের সঙ্গে বোয়িং চুক্তি, মার্কিন অর্থনীতিতে বড় সাফল্য বললেন ট্রাম্প ◈ জাতিসংঘে তারেক–শাহবাজ বৈঠক: সম্পর্ক জোরদারে জোর ◈ দেশে আরও ৪ ডিজিটাল ব্যাংকের অনুমোদন, বাড়ছে অ্যাপনির্ভর ব্যাংকিং সেবা ◈ কারা এই হুতি বিদ্রোহীরা, কী তাদের লক্ষ্য? ◈ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি মোকাবিলায় বৈশ্বিক নিঃসরণ কমানোর আহ্বান প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ০৬ আগস্ট, ২০২০, ০৭:৪২ সকাল
আপডেট : ০৬ আগস্ট, ২০২০, ০৭:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বৃষ্টি ভেজা দিনে পাকিস্তানের সংগ্রহ ২ উইকেটে ১৩৯ রান

রাহুল রাজ : [২] ম্যানচেস্টার টেস্টর প্রথম দিনের প্রায় অর্ধেক সময়ের খেলা নষ্ট হয়েছে বৃষ্টি আর আলোকস্বল্পতায়। ওল্ড ট্র্যাফোর্ডে ২ উইকেটে ১৩৯ রানে বুধবার দিন শেষ করেছে পাকিস্তান। ওপেনার শান মাসুদ ৪৬ ও বাবর ৬৯ রানে ব্যাট করছেন।

[৩] টস জিতে ব্যাট করতে নেমে পাকিস্তানের শুরুটা ছিল সাবধানী। দুই অভিজ্ঞ পেসার জিমি অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রডকে দেখেশুনে খেলে পার করে দেন মাসুদ ও আবিদ আলি।

[৪] স্বাগতিকদের প্রথম সাফল্য আসে জফ্রা আর্চারের হাত ধরে। পা বাড়াতে একটু দেরি করে ফেলা আবিদ বোল্ড হয়ে যান গতিময় এই পেসারের চমৎকার এক ডেলিভারিতে।

[৫] উপমহাদেশের বাইরে সময়টা ভালো না কাটানো আজহার আলি রানের খাতাই খুলতে পারেননি। ক্রিস ওকসের ভেতরে ঢোকা বলে ফিরেন এলবিডবিøউ হয়ে।

[৬] শুরুতে একটু সময় নেওয়া বাবর দারুণ সব ড্রাইভে এগোতে থাকেন দ্রsত। অন্য প্রান্তে চোয়ালবদ্ধ প্রতিজ্ঞায় সঙ্গ দেন মাসুদ। ভাগ্যেরও একটু ছোঁয়া ছিল তার ইনিংসে।

[৭] ৪৫ রানে দুইবার জীবন পান তিনি। দুই ক্ষেত্রেই বোলার ছিলেন অফ স্পিনার ডম বেস। প্রথমবার ক্যাচ ছাড়েন কিপার জস বাটলার, পরেরবার স্টাম্পিংয়ের সুযোগ কাজে লাগাতে পারেননি তিনি।
ইংলিশদের পেস-স্পিন সবই সাবলীলভাবে সামলেছেন বাবর। ৭০ বলে পঞ্চাশ স্পর্শ করা এই ডানহাতি ব্যাটসম্যান ১০০ বলে ১১ চারে খেলছেন ৬৯ রানে। তার সঙ্গে ৯৬ রানের জুটি গড়া মাসুদ ৭ চারে ৪৬ রান করতে খেলেছেন ১৫২ বল।

[৮] সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান ১ম ইনিংস: ৪৯ ওভারে ১৩৯/২ (মাসুদ ৪৬*, আবিদ ১৬, আজহার ০, বাবর ৬৯*; অ্যান্ডারসন ৮-২-৩২-০, ব্রড ১১-৪-২৪-০, ওকস ৮-২-১৪-১, আর্চার ১০-৩-২৩-১, বেস ৯-১-৩০-০, রুট ৩-০-৯-০)

  • সর্বশেষ